| বঙ্গাব্দ
ad728
ad728

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামী ডাকাত মাইস্যাকে ছদ্মবেশে গ্রেপ্তার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-04-2026 ইং
  • 1356 বার পঠিত
কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামী   ডাকাত মাইস্যাকে ছদ্মবেশে গ্রেপ্তার
ছবির ক্যাপশন: কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামী ডাকাত মাইস্যাকে ছদ্মবেশে গ্রেপ্তার


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি, রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

গ্রেপ্তার মাইস্যা উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে।  

পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকারের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে শুক্রবার রাতে থানা পুলিশের একটি চৌকস দল  আসল পরিচয় গোপন রেখে (ছদ্মবেশে) পেশাগত  ঝুঁকি নিয়ে  বিমল কর্মকার, ওসি (তদন্ত), কোম্পানীগঞ্জ থানা সহযোগিতায় । 

এসআই মঈনুল হোসেন'র নেতৃত্বে, আব্দুল্লাহ আল মামুন ও ইসহাক খন্দকারসহ অন্যান্য পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

নেতৃত্বে উপজেলার রংমালা বাজারে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৯ মামলার আসামি মাইস্যা ডাকাতকে গ্রেপ্তার করা হয়। ডাকাত মাইস্যা কোম্পানীগঞ্জ থানার একাধিক ডাকাতির মামলার সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার আরও বলেন, গ্রেপ্তার আসামি ১৯ মামলার আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। এছাড়া একটি মামলায় অপর আসামির ১৬৪ ধারার জবানবন্দিতেও তার সম্পৃক্ততার কথা উঠে এসেছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group