পরশুরাম প্রতিনিধি
ফেনীর পরশুরাম উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হল রুমে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ সকালে বাজারে শোভাযাত্রা, অডিটোরিয়ামে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া সুলতানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায় আব্দুল হালিম মানিক যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, পৌর বিএনপি'র আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, পৌর যুব দলের আহ্বায়ক মোস্তফা খোকন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মিস ফাকুস সামাদ রনি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামিম ভূঁইয়া সুমন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনায় "নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান" বিদাশ ১৪৩২, আজ থেকে বাংলা ১৪৩৩ সাল শুরু হলো। শুভ নববর্ষ! পুরনো বছরের সব দুঃখ-কষ্ট, হতাশা আর অন্ধকারকে পেছনে ফেলে আমরা নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে এগিয়ে যাব। বাংলা নববর্ষ আমাদের শেখায় - প্রতিটি নতুন সকালই এক নতুন শুরু। ঋতুর পরিবর্তনের মতো আমাদের জীবনেও নতুন রং, নতুন আলো আসুক।
এই নববর্ষে আমি কামনা করি - আপনার জীবনে থাকুক অফুরন্ত সুখ ও সমৃদ্ধি, পরিবারে বিরাজ করুক শান্তি ও ভালোবাসা, দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাক উন্নয়নের আলো, আর আমাদের বাংলাদেশ হয়ে উঠুক আরও সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ। পরিশেষে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |