চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সড়ক দূর্ঘটনায় আবু রশিদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম লাকসাম আঞ্চলিক সড়কের মুস্নিরহাট ইউনিয়ন ফেলনা গ্রাম নামক স্থানে। নিহত আবু রশিদ একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তথ্যটি ণিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোরশদ আলম।
নিহতের ছেলে একরাম হোসেন জানান, আমার বাবা বয়সের ভারে এখন বাড়িতে কৃষি কাজ করেন। মঙ্গলবার সকালে বাড়ী থেকে বের হয়ে পাশবতী দেড়কোটা বাজারের উদ্দেশ্যে লাকসাম সড়কের দক্ষিন পার্শ্ব দিয়ে হাঁটার সময় পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা স্বজোরে ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে সে গুরতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসক আবুল হাসেম সবুজ জানান, গুরুতর আহত আবু রশিদ হাসপাতালে আনার পূ্র্েবই তার মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম জানান, সড়ক দূর্ঘটনায় নিহতের খবর পেয়ে হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |