সোনাগাজী প্রতিনিধি:
সোনাগাজীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩কে বরণ করা হয়েছে।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা, পান্তা-ইলিশ ভোজন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক ভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে পৌরসভা মাঠ থেকে বৈশাখি শোভাযাত্রা উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়, এতে নেতৃত্বদেন উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) ইউসুফ মিয়া।
এসময় সকল সরকারি কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |