| বঙ্গাব্দ
ad728
ad728

ভালুকিয়াতে আউশ চাষে অবহিতকরণ সভা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-04-2026 ইং
  • 539 বার পঠিত
ভালুকিয়াতে আউশ চাষে অবহিতকরণ সভা
ছবির ক্যাপশন: ভালুকিয়াতে আউশ চাষে অবহিতকরণ সভা


নিজস্ব প্রতিনিধি:

ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের ভালুকিয়াতে আউশ ধান চাষ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে স্থানীয় এরশাদের দোকান সংলগ্ন জমিতে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন। উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মনসুর আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা বিআরডিবির সভাপতি ও কালীদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, দৈনিক স্টার লাইন পত্রিকার বার্তা সম্পাদক নুর উল্লাহ কায়সার। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু তৈয়ব।

অবহিতকরণ সভায় স্থানীয় কৃষক ও গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, এবার ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে ২৪৫০ জন কৃষককে আউশ চাষে প্রণোদনা হিসেবে সার ও বীজ দেয়া হয়েছে। অনেক কৃষকই এবার আউশ প্রণোদনা পেয়েছেন। সবাই মিলে আউশ চাষাবাদ করতে পারলে এখানকার উৎপাদন বাড়বে। আগামীতে আমন আবাদেও এ এলাকায় প্রয়োজনে বিশেষ প্রণোদনা দেয়া হবে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group