নিজস্ব প্রতিবেদক
ফেনী শহরের মিজান রোডে অবস্থিত শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে মাসব্যাপী দেশীয় তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সহ-সভাপতি জাফর উদ্দিন, পরিচালক মুশফিকুর রহমান পিপুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ। মেলা উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা স্টল সমূহ ঘুরে দেখেন। মেলায় শোভা পাওয়া পণ্যের দাম নিয়ে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন। হাতে তৈরি ঢাকাই জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, কুটির শিল্প, পোশাক, প্রসাধনী, ছোটদের খেলনা, গৃহস্থালী পণ্যসহ ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী এই মেলায় পাওয়া যাবে। মহিলা ও শিশুদের আকর্ষণীয় পোশাকের পাশাপাশি পুরুষদের পোশাকও মেলায় পাওয়া যাবে। এসময় মেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দরা বলেন, মেলায় আগত নারী ক্রেতারা যাতে করে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেজন্য আমরা সর্তক রয়েছি। এছাড়াও মেলায় আগত সকল ক্রেতারা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে কেনাকাটা করার পরিবেশ নিশ্চিত করাসহ নিরাপত্তার বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের অবগত করেছি।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |