| বঙ্গাব্দ
ad728
ad728

এফ রহমান এসি মার্কেটে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত ১ম পুরস্কার জিতলেন ২ হাতবিহীন রবিন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-04-2026 ইং
  • 441 বার পঠিত
এফ রহমান এসি মার্কেটে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত  ১ম পুরস্কার জিতলেন ২ হাতবিহীন রবিন
ছবির ক্যাপশন: এফ রহমান এসি মার্কেটে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত ১ম পুরস্কার জিতলেন ২ হাতবিহীন রবিন


স্টাফ রিপোর্টার: 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী শহরের এফ রহমান এসি মার্কেটে বর্ণাঢ্য র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মার্কেট প্রাঙ্গণে ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথম পুরস্কার বিজয়ী শেফায়েত ইসলাম খাঁন রবিন, তিনি সোনাগাজী উপজেলার সফরপুর এলাকার নুরুল ইসলাম খাঁনের ছেলে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দুটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এমন একজন সংগ্রামী মানুষের বিজয়ে পুরো মার্কেটজুড়ে আনন্দঘন ও আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা।

মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব ও শহর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আলাল উদ্দিন আলাল, মার্কেট ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা মাওলানা ওমর ফারুক এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন।

সমিতির অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল ভূঞা রনির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. ফয়সাল, ধর্ম বিষয়ক সম্পাদক বাবুল মজুমদার, সহ-অর্থ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ বিপুলসংখ্যক অংশগ্রহণকারী।

ব্যবসায়ী সমিতির সূত্রে জানা যায়, র‌্যাফেল ড্রয়ে ১ম পুরস্কার হিসেবে ১২৫ সিসির একটি মোটরসাইকেল জিতেছেন রবিন (টোকেন নম্বর: ২৯১০৭)। ২য় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ পেয়েছেন আবদুল্লাহ (টোকেন: ৩৪০৮৩) এবং ৩য় পুরস্কার হিসেবে একটি ওয়াশিং মেশিন পেয়েছেন নোভা (টোকেন: ৪৫৭২৫)।

এছাড়া ৪র্থ পুরস্কার হিসেবে একটি এলইডি টেলিভিশন (টোকেন: ৪৩১২৬), ৫ম পুরস্কার মাইক্রোওভেন (টোকেন: ০৫২৪০), ৬ষ্ঠ পুরস্কার বাইসাইকেল (টোকেন: ১১৭১০), ৭ম পুরস্কার চার্জার ফ্যান (টোকেন: ১২২৯৮), ৮ম পুরস্কার ব্লেন্ডার মেশিন (টোকেন: ১১১২১), ৯ম পুরস্কার কিচেন পাতিল সেট (টোকেন: ৪৮০৯৮) এবং ১০ম পুরস্কার রাইস কুকার (টোকেন: ৪৩০৭৫) ঘোষণা করা হয়।

এছাড়াও ১০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। সব মিলিয়ে মোট ২০ জন বিজয়ী নির্বাচিত হন।

যারা ড্রয়ে নির্বাচিত হয়েও এখনো পুরস্কার গ্রহণ করেননি, তাদের দ্রুত সময়ের মধ্যে মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে যোগাযোগ করে সিরিয়াল অনুযায়ী পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group