ছাগলনাইয়া প্রতিনিধি
ছাগলনাইয়ার ঐতিহাসিক চাঁদগাজী ভূঁঞা জামে মসজিদের নতুন কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে কমপ্লেক্স মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ রফিকুল আলম মজনু।
মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামীম আজাদ ভুঞাঁর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন, চাঁদগাজী ভুঁঞা জামে মসজিদের সভাপতি মাওলানা আনোয়ার উল্যাহ ভুঁঞা।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন, বিআরডিবির চেয়ারম্যান ও ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাফর হোসেন মজুমদার, মহামায়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বশর, যুগ্ম আহবায়ক আবদুল কাইয়ুম, কাজী মোজাম্মেল,আবু ছৈয়দ মেম্বার, আব্দুল হালিম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শেখ ফজলুল মজিদ জোটন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |