| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী-১ এ দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না -রফিকুল আলম মজনু

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 1471 বার পঠিত
ফেনী-১ এ দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না  -রফিকুল আলম মজনু
ছবির ক্যাপশন: ফেনী-১ এ দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না -রফিকুল আলম মজনু


ছাগলনাইয়া প্রতিনিধি 

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু বলেছেন, ‘সরকারি কর্মচারী হোক বা সাধারণ মানুষ যেই ঘুষ গ্রহণ বা প্রদান করুক না কেন, আইনের আওতায় এনে বিচার করা হবে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। 

শনিবার সকালে ফেনীর ছাগলনাইয়া দূর্যোগ ব্যবস্তাপনা অধিদপ্তর বাস্তবায়নে ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নে পশ্চিম পাঠাননগরে পূর্ব পাঠানগড় জিয়া রোডের শুভ উদ্বোধন করে তিনি এইসব কথা বলেন।

উদ্বোধন শেষে দোয়া মোনাজাতের পর প্রধান অতিথি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এই রাস্তার জনগণের, কোন অবস্থাতেই দুই নম্বর কংক্রিট কিংবা দুই নম্বর কাজ আমি বরদাস্ত করব না। 

এলাকাবাসীর উদ্দেশ্য তিনি বলেন, আপনারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন জায়গা দিয়ে, মাটি দিয়ে, তবে ঠিকাদারি প্রতিষ্ঠান যদি কোন প্রকার অসৎ উপায় অবলম্বন করে রাস্তায় দুই নাম্বার ইট এবং কংক্রিট ব্যবহার করে আপনারা সাথে সাথে আমাকে টেলিফোন এর মাধ্যমে মেসেজ দিবেন আমি কাজ বন্ধ করে দিব। তিনি আরো বলেন, শুধু ঠিকাদারি প্রতিষ্ঠান নয় আমার দলেরও কোন লোক যদি প্রভাব খাটিয়ে কোন অন্যায় করে আমাকে সাথে সাথে মেসেজ দিবেন আমি বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে আপনাদের পাশে দাঁড়াবো এবং অপরাধী বিরুদ্ধে আয়না লোক ব্যবস্থা গ্রহণ করবো। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফারহানা পৃথা। উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহমেদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসীমউদ্দীন, ইউনিয়ন বিএনপির আহবায়ক সরোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী সেলিম, পাঠাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমির হোসেন মোল্লা, প্রমুখ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি'র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group