| বঙ্গাব্দ
ad728
ad728

এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ ফেনীর ৩৬ কেন্দ্রে ১৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-04-2026 ইং
  • 204 বার পঠিত
এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬  ফেনীর ৩৬ কেন্দ্রে ১৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত
ছবির ক্যাপশন: এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬ ফেনীর ৩৬ কেন্দ্রে ১৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত


শহর প্রতিনিধি:

সারা দেশের ন্যায় ফেনীতেও গতকাল মঙ্গলবার থেকে এসএসসি, দাখিল ও ভোকেশনাল বাংলা ১ম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। জেলার ৬টি উপজেলায় ৩৬টি কেন্দ্রে ১ম দিনের পরীক্ষায় ১৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

জেলা প্রশাসন সুত্র জানায়, এসএসসি, দাখিল ও ভোকেশনালে এবার ফেনীতে মোট ১৮ হাজার ২৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা। কিন্তু ১ম দিনের এ পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৫২ জন। অথ্যাৎ এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ১ম দিনে ফেনী জেলায় ১৯৯ জন অনুপস্থিত ছিলো। তবে জেলার কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা অথবা বহিস্কার-কারাদন্ডের খবর পাওয়া যায়নি।

পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে সকল কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি রাখা হয়। জেলায় ১৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুষ্ঠ ভাবে পরিক্ষা অনুষ্ঠানের দায়িত্বে নিয়োজিত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group