| বঙ্গাব্দ
ad728
ad728

নানা আয়োজনে পরশুরামে বাংলা নববর্ষ উদযাপন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-04-2026 ইং
  • 548 বার পঠিত
নানা আয়োজনে পরশুরামে বাংলা নববর্ষ উদযাপন
ছবির ক্যাপশন: নানা আয়োজনে পরশুরামে বাংলা নববর্ষ উদযাপন


পরশুরাম প্রতিদিনঃ 

নানা আয়োজনের মধ্য দিয়ে পরশুরামে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নতুন বছর ১৪৩৩। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে পরশুরামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী শুভযাত্রা র‌্যালির আয়োজন করা হয়। সকাল থেকেই বৈশাখের রঙে সেজেছিল পুরো উপজেলা চত্বর। 

ঢাকের তালে তালে এবং লাল-সাদার চিরাচরিত সাজে শত শত মানুষের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে উপজেলার চারপাশ। বর্ণিল ফেস্টুন, প্লে-কার্ড আর নিয়ে আয়োজিত এই র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ যেন এক মহামিলন মেলায় পরিণত হয়। 

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসকের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক সংগঠন সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বাংলার ঐতিহ্য বাংলা নববর্ষ ও বাংলার ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। বাংলা নববর্ষ আনন্দ আর ভালোবাসায় পরিপূর্ণ হয় এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত সবাই।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group