| বঙ্গাব্দ
ad728
ad728

স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে নববর্ষ উদযাপন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 15-04-2026 ইং
  • 441 বার পঠিত
স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে নববর্ষ উদযাপন
ছবির ক্যাপশন: স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে নববর্ষ উদযাপন


স্টাফ রিপোর্টার;

বাংলা নববর্ষকে বরণ করে নিতে স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুল আঙিনার বাদামতলায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন এবং পরিচালক মাহমুদুল হক চৌধুরী মুনির।

স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মোক্তার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল জান্নাতুল ফেরদৌস পপি, সিনিয়র শিক্ষিকা সংযুক্তা বনিকসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

দিনব্যাপী আয়োজনে ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী উপস্থাপনা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group