| বঙ্গাব্দ
ad728
ad728

ছাগলনাইয়া পৌর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 1302 বার পঠিত
ছাগলনাইয়া পৌর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক
ছবির ক্যাপশন: ছাগলনাইয়া পৌর জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক


ছাগলনাইয়া প্রতিনিধি 

ফেনীর ছাগলনাইয়া পৌর জামায়াতে ইসলামী কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের পৌর জামায়াতে ইসলামীর কার্যালয় এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাগলনাইয়া পৌর আমীর আব্দুল হান্নানের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী ছাগলনাইয়া পৌর সেক্রেটারি সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর এ কে এম সামছুদ্দিন। 

জামায়াতে ইসলামী কর্মী শিক্ষা বৈঠক বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সাহিত্য সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, জেলা কৃষি ও অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মজিবুর রহমান। 

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা আমীর কে এম আজাদ হোসাইন, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী আজাদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group