| বঙ্গাব্দ
ad728
ad728

বৈশাখী লোকজ মেলায় ফেনী সাহিত্য সভার স্বরচিত কবিতা পাঠ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 1428 বার পঠিত
বৈশাখী লোকজ মেলায়   ফেনী সাহিত্য সভার স্বরচিত কবিতা পাঠ
ছবির ক্যাপশন: বৈশাখী লোকজ মেলায় ফেনী সাহিত্য সভার স্বরচিত কবিতা পাঠ


নিজস্ব প্রতিনিধি

বাংলা নববর্ষের উচ্ছ্বাসে ভাসমান বৈশাখী লোকজ মেলার চতুর্থ দিনে ফেনী সাহিত্য সভার আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর স্বরচিত কবিতা পাঠের আসর। গত শুক্রবার বিকেলে ফেনী পিটিআই মাঠে আয়োজিত এই পর্বটি উৎসবমুখর পরিবেশে দর্শকদের মাঝে সৃষ্টি করে এক অনন্য সাংস্কৃতিক আবহ।

ফেনী জেলা প্রশাসনের আয়োজনে এবং ফেনী পৌরসভা ও শিল্পকলা একাডেমী ফেনীর সহযোগিতায় পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এই লোকজ মেলা ইতোমধ্যেই পরিণত হয়েছে জনমানুষের মিলনমেলায়। এরই ধারাবাহিকতায় বিকালের সাংস্কৃতিক আয়োজনে সূচনা হয় ফেনী সাহিত্য সভার কবিদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে।

কবিরা তাঁদের কণ্ঠে উচ্চারণ করেন জীবনবোধ, সমাজচেতনা ও মানবিক অনুভবের বহুমাত্রিক প্রকাশ। শব্দের মায়ায় গাঁথা সেই আবৃত্তি মুহূর্তেই স্পর্শ করে উপস্থিত দর্শকদের হৃদয়, তৈরি করে গভীর মননশীল এক পরিবেশ।

এই আয়োজনে অংশগ্রহণ করেন, আহ্বায়ক কবি শাবিহ মাহমুদ, সদস্য সচিব কবি বকুল আকতার দরিয়া, কবি ও শব্দবাহন সম্পাদক সৈকত রায়হান, ব্যাংকার, কবি ও সাংস্কৃতিক সংগঠক শামীম পাটোয়ারী, কবি নাজিম উদ্দীন মাহমুদ ভূঁঞা, কবি ও শিক্ষক মো. আবদুল ওয়াদুদ, কবি ও শিক্ষক শিরিন রহমান, কবি ও শিক্ষক মারুফা আক্তার, কবি সৈয়দ মোহাম্মদ ইলিয়াস, কবি সুবোধ ছোটন এবং কবি শুভ মজুমদার।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন কবি সৈকত রায়হান। সূচনা বক্তব্য প্রদান করেন শামীম পাটোয়ারী এবং সমাপনী ঘোষণা দেন শাবিহ মাহমুদ।

কবিতা পাঠের এই পর্বে ফেনী সাহিত্য সভার প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। নববর্ষের আবহে কবিদের কণ্ঠে উচ্চারিত শব্দমালা যেন ছড়িয়ে দেয় সংস্কৃতি, ঐতিহ্য ও মানবিকতার এক উজ্জ্বল বার্তা।

উল্লেখ্য, বৈশাখী লোকজ মেলা উপলক্ষে প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে নানামুখী সাংস্কৃতিক আয়োজন, যা ফেনীর সাংস্কৃতিক অঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং নতুন প্রজন্মকে শিকড়ের সাথে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group