| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জার্নালিস্ট স্পোর্টস ক্লাব’র ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনালে প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন জার্নালিস্ট ক্লাব

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 1398 বার পঠিত
ফেনীতে জার্নালিস্ট স্পোর্টস ক্লাব’র ক্রিকেট টুর্ণামেন্ট  ফাইনালে প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন জার্নালিস্ট ক্লাব
ছবির ক্যাপশন: ফেনীতে জার্নালিস্ট স্পোর্টস ক্লাব’র ক্রিকেট টুর্ণামেন্ট ফাইনালে প্রিন্ট মিডিয়া ও টেলিভিশন জার্নালিস্ট ক্লাব


শহর প্রতিনিধি:

ফেনীতে জার্নালিস্ট স্পোর্টস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের পুলিশ লাইনস মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে প্রিন্ট মিডিয়া ক্লাব, টেলিভিশন জার্নালিস্ট ক্লাব এবং ফটো জার্নালিস্ট ক্লাব অংশগ্রহণ করে। লিগ পদ্ধতিতে প্রতিটি দল দুইটি করে ম্যাচ খেলেছে।

খেলায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে প্রিন্ট মিডিয়া ক্লাব তাদের বাকি দুই প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ফাইনালে ওঠে। অন্যদিকে টেলিভিশন জার্নালিস্ট ক্লাব ফটো জার্নালিস্ট ক্লাবকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।

ফলে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে প্রিন্ট মিডিয়া ক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট ক্লাব।

আয়োজকরা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়সূচি ঘোষণা করা হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ ১০ ওভার করে অনুষ্ঠিত হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group