সদর প্রতিনিধি:
ফেনী সদর উপজেলার কসকা বাজারে শুক্রবার রাত দেড়টায় ৪টি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণ ভাবে ভস্মীভূত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানসমূহে ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত ঘটে। এসময় কসকা বাজারের আবুল কালাম সুপার মার্কেটের কসকা ফ্রিজ সেন্টার এন্ড হোম স্টাইলের ইলেকট্রনিক চুলা ও ফ্রিজে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। পরবর্তী সেই আগুন পাশ্ববর্তী মুদি দোকান রাহেনা স্টোরে ছড়িয়ে পড়ে। এর সামনেই রসমেলা নামে একটি মিস্টি দোকানে আগুন লাগে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুমিনুল হক নামে কসকা ফ্রিজ সেন্টারের ব্যবসায়ী। তার অধিকাংশ ফ্রিজ, চুলা সম্পূর্ণ ভাবে ছাই হয়ে যায়।
মার্কেটের মালিক ও বাজার পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম জানান, আমরা পাশেই ছিলাম। আমাদের নাইটগার্ড ছিল। আগুনের খবরে মূহুর্তের মধ্যে আমরা দৌড়ে ছুটে আসি। তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের টিম আসে। বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম আসে।সবাই মিলে আগুন নিভানোর চেষ্টা করি। আমাদের এই মার্কেটের বয়স প্রায় ৫০ বছর।কখনো এত বড় দূর্ঘটনা সংঘটিত হয় নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মমিনুল হক সরকারের নিকট সহায়তা কামনা করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |