শহর প্রতিনিধি :
স্টার লাইন স্প্রাউট স্কুল ও ন্যাশনাল কলেজে আইনি সচেতনতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত।
গতকাল সোমবার (২০ এপ্রিল) সকালে স্কুল মিলনায়তনে ফেনী ইউনিভার্সিটি ল' ডিপার্টমেন্ট মুটিং সোসাইটির উদ্যোগে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম।
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আয়াতুল্লাহ'র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম, ন্যাশনাল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইন ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের উপাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস পপি।
বিশেষ অতিথির বক্তব্যে স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন বলেন, আমি আশা করি, বাংলাদেশের আইন অঙ্গনে আজকের কর্মশালার শিক্ষার্থীরা একদিন 'উজ্জ্বল নক্ষত্র' হবে। অতীতের ন্যায় আগামীতেও শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে স্টার লাইন গ্রুপ পাশে থেকে সহযোগিতা করবে। কর্মশালায় সভাপতির বক্তব্যে ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের বিভাগীয় প্রধান মো. আয়াতুল্লাহ আইনি সচেতনতা বিষয়ক বিস্তারিত আলোচনা করেন। এই কর্মশালায় ফেনী ন্যাশনাল কলেজ ও স্টার লাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |