| বঙ্গাব্দ
ad728
ad728

দাগনভূঞায় গরুর খামারে অগ্নিকাণ্ড প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-04-2026 ইং
  • 1424 বার পঠিত
দাগনভূঞায় গরুর খামারে অগ্নিকাণ্ড   প্রায় ২০ লাখ টাকার ক্ষতি
ছবির ক্যাপশন: দাগনভূঞায় গরুর খামারে অগ্নিকাণ্ড প্রায় ২০ লাখ টাকার ক্ষতি


দাগনভূঞা প্রতিনিধিঃ

ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের হায়াতপুর গ্রামে একটি গরুর খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (১৯ এপ্রিল) দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, হায়াতপুর গ্রামের মজিবুল হক মিয়ার বাড়িতে অবস্থিত আনিসুল হক বাদশার গরুর খামারে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। খামারে থাকা ৯টি গরুর মধ্যে ২টি গরু আগুনে পুড়ে মারা যায়। বাকি গরুগুলো গুরুতর আহত হওয়ায় পরে জবাই করে দিতে হয়েছে।

খামারের মালিক আনিসুল হক বাদশা জানান, “ফজরের নামাজের জন্য আমার স্ত্রী ঘুম থেকে উঠে খামারের এক কোণায় ধোঁয়া দেখতে পান। পরে আমি দ্রুত সেখানে গিয়ে আগুনের মধ্যে প্রবেশ করে গরুগুলোর গলার রশি কেটে দেই। এতে কয়েকটি গরু বের হয়ে আসতে সক্ষম হয়। কিন্তু আগুনের তাপ বেশি থাকায় দুটি গরুর রশি কাটতে পারিনি, সেগুলো ঘটনাস্থলেই মারা যায়।”

তিনি আরও বলেন, “গরুগুলো কোরবানি ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছিল। এতে আমার প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group