| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী-ফুলগাজী সড়কে সিএনজি ও অটোরিকশার ভাড়া বাড়ল

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-04-2026 ইং
  • 420 বার পঠিত
ফেনী-ফুলগাজী সড়কে   সিএনজি ও অটোরিকশার ভাড়া বাড়ল
ছবির ক্যাপশন: ফেনী-ফুলগাজী সড়কে সিএনজি ও অটোরিকশার ভাড়া বাড়ল


ফুলগাজী প্রতিনিধি  

ফেনী-ফুলগাজী সড়কে আজ বুধবার (২২ এপ্রিল) থেকে সিএনজি চালিত অটোরিকশার ভাড়া বাড়ল ১০ টাকা। 

গতকাল ফুলগাজী উপজেলা সিএনজি চালিত অটোরিকশা চালক ও মালিক-পক্ষ থেকে এক বৈঠকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানান প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নির্ধারিত ভাড়া কার্যকর থাকবে। ফুলগাজী উপজেলা সিএনজি চালক সমবায় সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার (২২ এপ্রিল) হতে ফুলগাজী থেকে ফেনী এবং ফেনী থেকে ফুলগাজীর ভাড়া জনপ্রতি ১০ টাকা বৃদ্ধি করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এ রুটে ভাড়া ছিলো জনপ্রতি ৩০ টাকা।

সমিতি সূত্রে জানা যায়, নতুন ভাড়ার তালিকা অনুযায়ী ফুলগাজী থেকে ফেনী সদর হাসপাতাল মোড় পর্যন্ত ভাড়া ৪০ টাকা এবং ফুলগাজী থেকে আনন্দপুর/বন্ধুয়া পর্যন্ত ভাড়া ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ফেনী থেকে ফুলগাজী আঞ্চলিক সড়কে ভাড়া ৪০ টাকা রাখা হয়েছে এবং ফেনী থেকে পুরাতন ও নতুন মুন্সিরহাট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা অপরিবর্তিত রয়েছে। 

ফেনী-ফুলগাজী আঞ্চলিক সড়কে সিএনজি চালিত অটোরিকশা চালক ও মালিক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, ফুলগাজী থানার পরিদর্শক (তদন্ত) মো. নূরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা জামায়তের আমীর মো. জামাল উদ্দিন, সদর ইউনিয়ন জামায়তের আমীর আবুল কালাম শামীম। বৈঠকে আজ বুধবার ফুলগাজী থেকে ফেনী সিএনজি চালিত অটোরিকশার ভাড়া ১০ টাকা বৃদ্ধি করা হয়েছে। সিএনজি চালিত অটোরিকশা চালকদের দাবি জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির কারণে এই ভাড়া সমন্বয় করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group