পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে একটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় পরশুরাম সরকারি মডেল পাইলট হাই স্কুল মাঠে ব্যবসায়ীদের অংশগ্রহণে ৪টি দলে বিভক্ত হয়ে এ টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রতিযোগিতামূলক খেলায় প্রতিটি দল দারুণ একটি খেলা প্রদর্শন করেন। খেলায় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।
ব্যবসায়ীদের অংশগ্রহণে খেলার মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও যোগাযোগ সৃষ্টি করা এবং কর্মব্যস্ততার মাঝে বিনোদনের সুযোগ সৃষ্টি করা। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, উপস্থিত দর্শক ও খেলোয়াড়দের উৎসাহ দিয়ে প্রাণবন্ত করে তোলেন পুরো আয়োজন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে এমন ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |