| বঙ্গাব্দ
ad728
ad728

পরশুরাম আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-04-2026 ইং
  • 1433 বার পঠিত
পরশুরাম আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ছবির ক্যাপশন: পরশুরাম আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


পরশুরাম প্রতিনিধি: 

ফেনীর পরশুরাম উপজেলায় এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের নবীন বরণ, বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) পরশুরাম আইডিয়াল স্কুল প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সুফি মুন্সি কামাল উদ্দিন। শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে খতমে কুরআন, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান হিসেবে ছিলেন, আলহাজ্ব হযরত মাওলানা মোঃ নুরুল হক এবং বিশেষ মেহমান উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন।

দ্বিতীয় অধিবেশনে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক বাবু রতন চন্দ্র সাহা। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মোঃ ওমর ফারুক জিন্নাহ এবং আলহাজ্ব মীর আহমদ খোন্দকার।

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষা শিক্ষাজীবনের সামনে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই পরিক্ষার ফলাফলই তোমাদের বুঝতে শিখাবে তোমরা কে কোন পথর যাত্রী।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group