পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফেনীর ঐতিহাসিক মিজান ময়দানে প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ৭টায় পৌরসভার আয়োজিত এ বৃহৎ জামাতে জেলার বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
প্রথমে একটা গল্প বলি- পরে মূল আলোচনায় আসি। মানুষটা ফেনীর সোনাগাজীর মঙ্গলকান্দি এলাকায় গ্রামের রাস্তায় ব্যাটারি চালিত একটা টমটম চালান। দিন শেষে যা আয় হয়, তা দিয়েই কোনো রকমে সংসারটা চলে। গেল রমজানের আগেই অনেক কষ্টে, ধার-দেনা করে আদরের মেয়েটার বিয়ে দিয়েছেন। তারপর রমজান আর ঈদ মিলিয়ে মেয়ের শ্বশুরবাড়ির জন্য প্রায় ৩০ হাজার টাকার সওদা পাঠিয়েছেন।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার বিভিন্ন মাঠ, গৃহস্থের উঠান ও বাণিজ্যিক খামার থেকে প্রতিদিন সকাল থেকেই গরু, ছাগল ও ভেড়া বাজারে আসতে শুরু করে। দুপুর গড়াতেই জমে উঠছে বেচাকেনা, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আনসার ভিডিপির মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি হাজী আলাউদ্দিন স্বস্ত্রীক পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে পবিত্র নগরী মক্কায় গমন করেছেন।
ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের বকশি শাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্সদের (এডহক কমিটি) সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাপ চৌধুরী।
ফেনী শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সেন্ট্রাল হাই স্কুলের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জহির হক চৌধুরী বেলালকে অবসর উপলক্ষে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
ঢাকায় রামিশা হত্যায় আতঙ্ক বিরাজ করছে ছাত্রীদের মধ্যে। নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার যে ভয়াবহ চিত্র প্রতিদিন সংবাদপত্রের পাতায় উঠে আসছে, তারই একটি সামগ্রিক পরিসংখ্যান উঠে এসেছে বাংলাদেশ মহিলা পরিষদের তথ্যে। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর দাগনভূঞায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিশাল আকৃতির একটি ‘তোতাপুরি’ খাসি। রাজকীয় চেহারা, চমৎকার গঠন ও সৌন্দর্যের কারণে খাসিটি দেখতে প্রতিদিনই মালিকের বাড়িতে ভিড় করছেন দূর-দূরান্তের উৎসুক মানুষ।
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক প্রতিপাদ্যে দিনব্যাপী দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলা মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন কুমিল্লার সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রতিযো
ফেনীতে জন্মগতভাবে পায়ের পাতা বাঁকা বা ‘মুগুর পা’ (ক্লাবফুট) নিয়ে জন্মানো শিশুদের চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং সামাজিক কুসংস্কার দূরীকরণে অভিভাবকদের নিয়ে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ফেনীর তেমুহনীস্থ আলাবঙ্ স্পেশালাইজড ফিজিওথেরাপি চিকিৎসা সেন্টারে ‘ওয়াক ফর লাইফ’ প্রকল্পের অধীনে এই ‘প্যারেন্টস গ্রুপ মিটিং’ অনুষ্ঠিত হয়।
ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে দাগনভূঞা বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর দাগনভূঞা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে সর্বস্তরের ওলামায়ে কেরামের আয়োজনে এই বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালী জেলায় এবার চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে সীমান্তপথে ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় স্থানীয় খামারিদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজার অনিশ্চয়তায় অনেক খামারি এবার বিনিয়োগ কমিয়েছেন।
সোনাগাজীতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মউশিক শিক্ষক কল্যান পরিষদ কর্তৃক উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে দাগনভূঞা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনা