| বঙ্গাব্দ
ad728
সকল খবর

ফুলগাজীতে মুহুরি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এলাকায় মহুরি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফুলগাজী থানার পুলিশ। নিহত ওই যুবকের নাম সাকিব হাসান (২৪)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার মোহাম্মদ আলীর ছেলে। গত শুক্রবার সকালে পরশুরাম উপজেলার চিথলিয়া দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসেন।

বিস্তারিত...

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আনসার ভিডিপি কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল - অটোরিকসা সংঘর্ষে আনসার ভিডিপি কর্মকর্তা আলাউদ্দিন (৩৮) নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরকারি কাজ পরিদর্শনে যাওয়ার পথে আবুতোরাব রাস্তার মাথায় মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন রামগতি উপজেলার কাশেম মিয়া বাড়ির আবুল কাশেমের পুত্র। তিনি চলতি বছরের শুরুতে মিরসরাই উপজেলায় আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।

বিস্তারিত...

নোয়াখালীতে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

নোয়াখালীর চাটখিল উপজেলায় বন্ধুদের সঙ্গে চা খেতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নাজিম হোসাইন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আবির নামে তাঁর এক প্রতিবেশী গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিস্তারিত...

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তের একটি পিলারের পাশ থেকে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

বিস্তারিত...

শীতাতপনিয়ন্ত্রিত এম্বুলেন্সে সাদা কাপড়ের ভিতরে মা-মেয়ের লাশ

বাড়িতে নিজ ঘরের সামনেই এম্বুলেন্সের শীততাপনিয়ন্ত্রিত গাড়িতেই একসাথে শুয়ে আছেন মা-মেয়ে। গ্লাসের ভিতর তাকাতেই মনে হচ্ছে তারা ঘুমিয়ে আছেন। না, তাদের আর কখনো ঘুম ভাঙবে না। মা জাকিয়া আকতার (৪০) ও তার মেয়ে ওয়াহিদা আক্তার জুহা (২২) জানেনই না যে তাদের জন্য কাঁদছে মজুমদার গ্রাম, কাঁদছে পুরো আনন্দপুর, চলছে শোকের মাতম।

বিস্তারিত...

বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী ছেলের মৃত্যু ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মামলা!

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসী ছেলে জাকির হোসেনের (৫০) বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর আট মাস পরে সাবেক ইউপি সদস্য মফিজুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মা আছিয়া বেগম। উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক মহিন উদ্দিন।

বিস্তারিত...

কবিরহাটে পিকআপ-ভ্যান-বাইক মুখোমুখি সংঘর্ষ ২ বন্ধু নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ সড়কের বারিপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্তারিত...

সোনাগাজীতে শিশু শিক্ষার্থীর মৃত্যু!

সোনাগাজীতে জাম গাছ থেকে মোবারক হোসেন (০৯) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে পশ্চিম চরচান্দিয়া গ্রামের আবু ইউসুফ মিয়া বাড়ির মোশাররফ হোসেনের পুত্র এবং ওলামা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।

বিস্তারিত...

সড়ক দুর্ঘটনায় সাবেক বিএনপি নেতার মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় বাসের ধাক্কায় মো. সোহেল মাহমুদ (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। তিনি চানন্দী ইউনিয়নের পশ্চিম শাখা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

বিস্তারিত...

মিরসরাইয়ে পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরায়ে একটি পাহাড়ের চূড়া থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিস্তারিত...

ব্যবসায়ী মিজানের মৃত্যু নিয়ে রহস্য মোবাইল বিস্ফোরণ নাকি অন্যকিছু ?

ছাগলনাইয়ার ঘোপালের মিজানুর রহমান অগ্নিদগ্ধ হওয়ার পর মৃত্যুযন্ত্রণার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মিজানুর রহমানের শরীরের বেশিরভাগ অংশ অগ্নিদগ্ধ হয়ে শরীর থেকে মাংস ঝরে পড়ছে। এই সময় তার আশেপাশে থাকা প্রত্যক্ষদর্শীদের সাথে তাকে কথা বলতে শোনা যায়।

বিস্তারিত...

সেনবাগে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা প্রাণ গেল ২ ভাইয়ের

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের চাচাতো ভাই আরও একজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিস্তারিত...

নিখোঁজের ২৮ ঘণ্টা পর মেঘনা থেকে শিশুর লাশ উদ্ধার

নোয়াখালীর হাতিয়ায় বাবার জন্য খাবার নিয়ে নদীর তীরে গিয়ে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া ৬ বছর বয়সী শিশু তামিমের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার তমরদ্দি ইউনিয়নের চর আতাউরের দক্ষিণ পাশের মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে মঙ্গলবার দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের পশ্চিম চরচেঙ্গা গ্রামের পাশের নদীতে তামিম নিখোঁজ হয়।

বিস্তারিত...

ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামের হাজারী বাড়িতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন এবং বিএনপি জামাতের নেতৃবৃন্দরা।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group