| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজীতে শিশু শিক্ষার্থীর মৃত্যু!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 44665 বার পঠিত
সোনাগাজীতে শিশু শিক্ষার্থীর মৃত্যু!
ছবির ক্যাপশন: সোনাগাজীতে শিশু শিক্ষার্থীর মৃত্যু!


সোনাগাজী প্রতিনিধি: 

সোনাগাজীতে জাম গাছ থেকে মোবারক হোসেন (০৯) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

সে পশ্চিম চরচান্দিয়া গ্রামের আবু ইউসুফ মিয়া বাড়ির মোশাররফ হোসেনের পুত্র এবং ওলামা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। 

স্থ্নীয় সূত্র জানায়, গত সোমবার স্কুল ছুটির পর বাড়ীতে গিয়ে বন্ধুদের সাথে দুষ্টামি করে জাম গাছে উঠে সবাই জাম খেতে থাকে, এক পর্যায় গাছের চিকন ডাল থেকে জাম পাড়তে গিয়ে ডালসহ ভেঙে শিশুটি নিচে পড়ে যায়, এসময় তার মেরুদন্ডের হাঁড়ে গুরুতর জখম হয় ও অজ্ঞান হয়ে যায়, পরে স্থানীয় চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করেন। 

শিশুর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অভিবাবকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টজনরা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমির হোসেন আমু বলেন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোবারক হোসেনের মৃত্যুতে আমরা শোকাহত, শিশুটি মেধাবী ও চঞ্চল ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group