| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনী জেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন বিভাগীয় পর্যায়ে ৪৬ শিক্ষার্থী অংশ নেবে

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 07-06-2026 ইং
  • 88838 বার পঠিত
ফেনী জেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন  বিভাগীয় পর্যায়ে ৪৬ শিক্ষার্থী অংশ নেবে
ছবির ক্যাপশন: ফেনী জেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা সম্পন্ন বিভাগীয় পর্যায়ে ৪৬ শিক্ষার্থী অংশ নেবে


স্টাফ রিপোর্টার 

সারা দেশের ন্যায় ফেনীতেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৬টি ইভেন্টে বিজয়ী ৪৬ জন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

গতকাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শহরের পিটিআই স্কুল মাঠে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ফেনীর বাছাই কমিটির সদস্য সচিব হৃষীকেশ শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা এস এম আল আমিন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা সুদীপ্তা চক্রবর্তীসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা।

জানা যায়, ফেনীসহ সারা দেশে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর আগে উপজেলা ও পৌরসভা পর্যায়ে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিটি ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সে হিসেবে ফেনী জেলা থেকে মোট ৪৬ জন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group