| বঙ্গাব্দ
ad728
সকল খবর

নিম্ন মানের সামগ্রী দিয়ে হচ্ছে রাস্তার কাজ!

দাগনভূঞা পৌরসভার গুরুত্বপূর্ণ ৯ ওয়ার্ডের বাংলাবাজার সড়কের সংস্কার কাজ চলছে। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটা সংস্কারে এলাকাবাসীর উচ্ছাস আগ্রহ ছিল অনেক। কিন্তু কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। কাজের শুরুতেই বালুর পরিবর্তে মাটি ও ইটের কনা ছাড়াই রাস্তার পুরুত্বের কাজ করেছেন ঠিকাদার।

বিস্তারিত...

৪ দিনেই জামিনে মুক্ত ফুলগাজী উপজেলা পরিষদের ৫১ লাখ টাকা চেক জালিয়াতি মামলার ৩ কর্মচারী

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকে টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ৩ সরকারি কর্মচারী চারদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

বিস্তারিত...

দাগনভূঞায় খাল খনন না করেই বরাদ্দ তোলার অভিযোগ তদন্ত চেয়ে ডিসিকে আবেদন

ফেনীর দাগনভূঞা উপজেলায় সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে, বাস্তবে কোনো কাজ না করেই খাতা-কলমে খাল খনন দেখিয়ে বরাদ্দের টাকা উত্তোলন করে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার ২নং রাজাপুর ইউনিয়নের 'জয়নারায়ণপুর-বিরলী খাল' এবং রাজাপুর বাজারের পশ্চিম পাশের 'দত্তের খাল' খনন প্রকল্পে এই অনিয়মের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বিস্তারিত...

দাগনভূঁঞায় সড়কে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুর্ভোগ

দাগনভূঁঞা উপজেলার মাতুভূঁঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের আলী আজ্জম সেরাং বাড়ি সংলগ্ন সড়কে চুঙ্গা ভেঙ্গে যাওয়ায় রাস্তায় গর্তের দেখা দেয়। ফলে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আশপাশের বাড়ি ঘরে পানি ঢ়ুকে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে ২৩০ পিছ ইয়াবা ও ২৩ বোতল বিদেশী মদসহ কামাল হোসেন ভুঁইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। কামাল উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা গ্রামের মোহাম্মদ আলী ভুঁইয়ার ছেলে। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক তারেক আকাশ।

বিস্তারিত...

ছাগলনাইয়ায় সাংবাদিকের ওপর হামলা হেলমেট পরিহিত হামলাকারীসহ গ্রেপ্তার-২

ছাগলনাইয়ায় মোহনা টিভির সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদারের ওপর হামলা ও মারধরের ঘটনায় হেলমেট পরিহিত এক হামলাকারীসহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, এ ঘটনায় ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া মামলা নম্বর-৯ (তারিখ: ১০ জুলাই ২০২৬) এর ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৪২৭/৫০৬(২) পেনাল কোড ধারায় তদন্ত চলমান রয়েছে।

বিস্তারিত...

সোনাগাজীতে শাহাদাত-রাফির নেতৃত্বে এনসিপির নেতাদের উপর হামলা ও সমাবেশ পন্ড করার চেষ্টা

ফেনীর সোনাগাজীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সমাবেশ পণ্ডের চেষ্টার অভিযোগ উঠেছে। সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক শাহাদাত ও তানভির রাফির নেতৃত্বে বহিরাগতদের নিয়ে কয়েকজনের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। তবে শাহাদাত বর্তমানে এনসিপির কোনো পদে বা দায়িত্বে নেই বলে জানিয়েছেন দলের জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীলরা।

বিস্তারিত...

ছাগলনাইয়ায় সীমানা প্রাচীরে রাস্তা সরু, চলাচলে দূর্ভোগ

ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নপর পূর্ব দেবপুর গ্রামে সীমানা প্রাচীর নির্মানের কারণে চলাচলে চরম দূর্ভোগ ও ভোগান্তিতে পরেছে প্রায় ৩০ পরিবার। ভোগান্তি’র বিষয়টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কাছে লিখিত ভাবে জানানোর পরেও কোন সমাধান হয়নি বলে অভিযোগ করছেন ওই পরিবারগুলো।

বিস্তারিত...

বিধবার বাড়ির ভাউন্ডারী দেয়াল জোরপূর্বক ভাংচুর

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রভাবশালীদের যাতায়াতের সমস্যা বলে জোরপূর্বক বিধবার মালিকানাধীন বাড়ির একটি ভাউন্ডারী দেয়াল ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা নারী সুফিয়া বেগম বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছে।

বিস্তারিত...

সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক সজিব সন্ত্রাসী হামলার শিকার, গ্রেপ্তার-১

ফেনীর ছাগলনাইয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোহনা টেলিভিশনের সাংবাদিক এম. নিজাম উদ্দিন মজুমদার (সজিব) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই ঘটনায় ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় ইউসুফ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মূল আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিস্তারিত...

মিথ্যা ও বানোয়াট মামলা থেকে অব্যাহতি পেলেন গণমাধ্যমকর্মী ফখরুল ইসলাম

গার্মেন্টস কর্মি আয়েশার কুঁড়ে ঘরে বৈদ্যুতিক সংযোগ স্থাপনে, ডুপ্লেঙ্ ভবন মালিক আবদুর রবের বাঁধা শিরোনামে খবর প্রকাশ করায় গ্রীন টেলিভিশন ও দৈনিক ডেসটিনির ফেনী জেলা প্রতিনিধি এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কেন্দ্রীয় সদস্য, ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় অব্যাহতি দিয়েছে আদালত।

বিস্তারিত...

ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ আটক-১

ছাগলনাইয়ায় ২৬ কেজি গাঁজা ও ১টি প্রাইভেট কারসহ ১ জনকে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। গতকাল রবিবার দুপুর অনুমান সাড়ে ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোপাল ইউনিয়নে মুহুরিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় ঘোপাল তদন্ত কেন্দ্র ও ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে তাৎক্ষণিক চেকপোস্ট বসিয়ে ২৬ কেজি গাঁজা, একটি প্রাইভেট কারসহ একজন

বিস্তারিত...

সোনাগাজীতে মাছবোঝাই পিকআপ ছিনতাই, থানায় অভিযোগ

ফেনীর সোনাগাজী উপজেলার চরখোন্দকার এলাকা থেকে মাছবোঝাই একটি পিকআপ গাড়ি কেচিদিয়া এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা চালককে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

বিস্তারিত...

হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, সংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন?

নোয়াখালীর কবিরহাট উপজেলায় প্রায় এক কোটি টাকা ব্যয়ে একটি সড়কের সংস্কারকাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ও প্রয়োজনের তুলনায় কম বিটুমিন ব্যবহার করায় কাজ শেষ হওয়ার পরদিনই হাতের টানেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং।

বিস্তারিত...

নামাজরত মাকে কুপিয়ে হত্যা! ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লার চৌদ্দগ্রামে নামাজের সেজদারত অবস্থায় মাকে কুপিয়ে হত্যার দায়ে মো. আবু বক্কর ছিদ্দিক (৪৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group