| বঙ্গাব্দ
ad728
ad728

বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-04-2026 ইং
  • 205177 বার পঠিত
বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম
ছবির ক্যাপশন: বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম


নিজস্ব প্রতিনিধি:

সোনাগাজী উপজেলা’র অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন চরলক্ষ্মীগঞ্জ দশানি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং ভার্ড কামাল চক্ষু হাসপাতাল, কুমিল্লার সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবির ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে চরলক্ষ্মীগঞ্জ নাজেরিয়া ফাজিল মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনাগাজী উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা।

সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুহাম্মদ মুনির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ঠিকাদার ফজলুল হক বাবলু, সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন, ১নং চরমজলিশপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হাই আনোয়ারী, ইউনিয়ন সেক্রেটারি কাজী আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবক মুহাম্মদ ইমাম হোসাইন, শিক্ষানুরাগী আব্দুল হাই এবং ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম।

চক্ষু শিবিরে প্রায় ৩০০ অসহায় ও দুস্থ রোগীর চোখ পরীক্ষা করা হয়। এর মধ্যে ছানি অপারেশনের জন্য ৩৮ জন রোগীকে বাছাই করে কুমিল্লা-তে অবস্থিত ভার্ড কামাল চক্ষু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চরলক্ষ্মীগঞ্জ দশানি সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group