| বঙ্গাব্দ
ad728
সকল খবর

প্রধানমন্ত্রীর তহবিলের ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম

নোয়াখালী-৫ আসনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে বরাদ্দকৃত কোরবানির ঈদ উপহারের ১০ লক্ষ টাকার অনুদান সরকারি ব্যাংক হিসাবের মাধ্যমে বিতরণের প্রক্রিয়াধীন থাকাকালেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয় বলে অভিযোগ করেছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম।

বিস্তারিত...

শর্শদিতে মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে খননকাজের মান নিশ্চিত করা হবে -ভিপি জয়নাল এমপি

বরাদ্দ ও বাজেটের সাথে সামঞ্জস্য রেখে খননকাজের মান নিশ্চিত করতে হবে। ঠিকাদারকে নিয়ম অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে। অন্যথায় এলাকাবাসী মনিটরিং করবে এবং আমরাও বিষয়টি তদারকি করব। ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী খাল খনন কাজের উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন (ভিপি) এসব কথা বলেন।

বিস্তারিত...

ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীনের সঙ্গে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসার সৌজন্য সাক্ষাৎ

ফেনী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব জয়নাল আবেদীন-এর সঙ্গে তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা, ফেনীর পক্ষ থেকে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

জিয়াউর রহমানের মত মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত - বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের মতো মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত। তিনি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে এ দেশের মানুষদের উন্নয়নের পথ দেখিয়েছেন। তার পরে বাংলাদেশের গণমানুষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু মাঝখানে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশের মানুষের গণতান্ত্রিক অধি

বিস্তারিত...

সরকার সিদ্ধান্ত নিলে দেখব কে বাধা দেন - পরিবেশ মন্ত্রী

দাগনভূঞায় "ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট" বিষয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় সভায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, আপনাদের ক্ষতি হোক এমন কিছু আমি চাইবো না। তবে সরকার চাইলে সবকিছুই করতে পারে তখন আপনারা কে কি করেন আমি দেখব। তবে আপনারা আমার এলাকার মানুষ আমি চেয়েছি আপনাদের বাড়িতে গিয়ে কথা বলবো। আপনাদের কি ক্ষতি হবে সেটা আমি নিজে গিয়ে খবর নিবো বলে ও জানান তিনি।

বিস্তারিত...

ফেনীতে মন্ত্রীকে ‘প্রিয় নবী’ সম্বোধনের ঘটনায় দু:খ প্রকাশ করলেন জেলা পরিষদ’র প্রশাসক

দাগনভূঞা উপজেলা বিএনপির একটি সভায় পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপিকে ‘প্রিয় নবী’ সম্বোধন করে বক্তব্য দেয়ার ঘটনাটি ‘স্লিপঅবট্যাংক’ উল্লেখ করে দু:খ প্রকাশ করেছেন ফেনী জেলা পরিষদের প্রশাসক ও ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক এম এ খালেক।

বিস্তারিত...

আজম পাটোয়ারী পৌর কাউন্সিলর প্রার্থী

মোঃ আনোয়ারুল আজিম পাটোয়ারী (আজম পাটোয়ারী) একজন সৎ, বিনয়ী ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ছাগলনাইয়া পৌরসভাধীন ৩নং ওয়ার্ড হিছাছরা গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা মরহুম সামছুল হক পাটোয়ারীর তৃতীয় সন্তান। আজম পাটোয়ারী নবম শ্রেণিতে পড়া অবস্থায় ছাগলনাইয়া সরকারি কলেজের সাবেক ভিপি মরহুম আজাদ হোসেন ভূঁইয়ার হাত ধরে ছাত্রদলের রাজনীতিতে নাম লেখান।

বিস্তারিত...

পরশুরামে কেন্দ্রীয় সমবায় সমিতির সভা গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সমবায়ের বিকল্প নেই - মুন্সী রফিকুল আলম মজনু

পরশুরামে জমকালো আয়োজনে ও নানা কর্মসূচি নিয়ে উৎসব মুখর পরিবেশে বিআরডিবির কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ‎উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি এ সভার আয়োজন করে।

বিস্তারিত...

ছাগলনাইয়ায় এমপি মজনু’র হুইলচেয়ার বিতরণ

ছাগলনাইয়া উপজেলার অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহ্বায়ক মুন্সি রফিকুল আলম মজনু হুইলচেয়ার বিতরণ করেছেন।

বিস্তারিত...

বিএনপি নেতা বারিক বন্ধুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

ফেনী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, ফেনী পৌরসভার সাবেক কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বারিক (বারিক বন্ধুর) ১৭তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।

বিস্তারিত...

পাঠাননগর ইউনিয়নে ৯টি ওয়ার্ডে সম্ভাব্য মেম্বারপ্রার্থীদের মাঝে বিএনপি দলীয় ফরম বিতরণ শুরু

ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিএনপি’র দল থেকে সম্ভাব্য মেম্বার প্রার্থীদের মাঝে দলীয় পরম বিতরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান

কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদার পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বিস্তারিত...

ওয়ার্ড কমিটিতে খালেদা জিয়ার উপর হামলার মামলার আসামীর জের এবার ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত পৌর যুবদলের সভাপতি-সম্পাদক বহিষ্কার

ফেনী পৌর যুবদলের কমিটি স্থগিত, ওয়ার্ড কমিটি বিলুপ্ত ও সভাপতি-সম্পাদককে শোকজের ২৪ ঘন্টার ব্যবধানে ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত ও পৌর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারাদেশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। ফেনীর সাংগঠনিক ইউনিট সমূহে সঠিক তদারকিতে ব্যর্থতা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্টের অভিযোগে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফেনী জেলা কমিটির কার্যক্রম স্থগিত থাকবে বলে বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। একই বিজ্ঞপ্তিতে পৌর যুবদলের সভাপতি জাহিদ হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারীকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ভবিষ্যৎ প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম -আবদুল আউয়াল মিন্টু

ফেনীতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, তরুণ প্রজন্মের সার্বিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস এ উদ্যোগ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিস্তারিত...

ফেনী জেলা পরিষদের প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ফেনী জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ।

বিস্তারিত...

ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group