বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ফেনীতে দৈনিক ‘আমার কাগজ’ পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, সুশাসন এবং গণতন্ত্র একই সূত্রে গাঁথা। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল সুশাসন নিশ্চিত করা সম্ভব, আর সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। বক্তারা একটি স্বাধীন, দায়িত্বশীল এবং অনুসন্ধানী গণমাধ্যমের ওপর গুরুত্বারোপ করে বলেন, গণমাধ্যম রাষ্ট্রের প্রতিপক্ষ নয়, বরং গঠনমূলক ভূমিকা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে রাষ্ট্রকে আরও শক্তিশালী করতে কাজ করে।
ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের সাংবাদিক নিজাম উদ্দিন সজীবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলার সঙ্গে জড়িত সকল আসামি এবং নেপথ্যের নির্দেশদাতাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদিকরা।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেছেন, বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ বা কোন রাজনৈতিক দলের মুখপাত্র হয়ে সাংবাদিকতাকে দলীয়করণ করবেন না। মানুষের জনদুর্ভোগ ও সমাজের প্রকৃত চিত্র তুলে ধরুন। জাতির উন্নয়নে গণমাধ্যমকর্মীরা কাজ করলে দেশ এগিয়ে যাবে। তাহলে সাংবাদিক সমাজ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে।
সাপ্তাহিক হকার্স পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ফেনী প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি সাংবাদিক নুরুল করিম মজুমদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেনী প্রেস ক্লাবে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে সাপ্তাহিক হকার্স পরিবারের আয়োজনে
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার পাশাপাশি গণমাধ্যম, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এ আয়োজন করা হয়।
দাগনভূঞা প্রেস ক্লাবের ২৬-২৭ সালের কমিটির প্রথম কার্যকরী কমিটির সভা গতকাল শনিবার প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ক্লবের সবাপতি সৈয়দ ইয়াছিন সুমন (নিউজ ২৪) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেলের (দৈনিক আমার ফেনী) সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা সহকারী
ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সংগঠনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বিকেলে কুরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
মরহুম ওসমান হারুন মাহমুদ দুলাল ছিলেন ফেনীর চারণ সাংবাদিক। ফেনীর সাংবাদিকদের মুকুট। সততা, নৈতিকতা ও বিশ্বস্ততার ক্ষেত্রে ফেনীতে তার বিকল্প গড়ে ওঠেনি। তিনি ছিলেন আদর্শ ও অনুকরণীয় চরিত্রের অধিকারী। ফেনী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি এনটিভি ও জনকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি মরহুম ওসমান হারুন মাহমুদ দুলালের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন।
ফেনী থেকে নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক পত্রিকা‘ নিত্যবয়ান। গত বুধবার আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি সরকারি অনুমোদন পেয়েছে। বুধবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক পত্রিকাটির অনুকূলে এই ঘোষণাপত্র বা ডিক্লারেশন প্রদান করেন। ‘সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র’ স্লোগান নিয়ে গণমাধ্যমটি খুব শিগগিরই নিয়মিত প্রকাশনায় আসছে।
ফেনীর প্রবীণ সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ ও এনটিভির সাবেক জেলা প্রতিনিধি ওসমান হারুন মাহমুদ দুলাল আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর গতকাল ভোরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে ফেনী ডায়াবেটিকস হাসপাতাল নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৪-২৬ মেয়াদের কমিটি বিলুপ্তির মধ্য দিয়ে ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে কালের
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। ক্ষমতা গ্রহণের আড়াই মাসে গণমাধ্যমে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ প্রচার করবে। তবে এক্ষেত্রে সাংবাদিকদেরকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে বলে আমি মনে করি।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, বর্তমান সরকার মুক্ত গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। ক্ষমতা গ্রহণের আড়াই মাসে গণমাধ্যমে সরকার কোনো হস্তক্ষেপ করেনি। প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা মুক্তভাবে সংবাদ প্রচার করবে। তবে এক্ষেত্রে সাংবাদিকদেরকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা বজায় রাখতে হবে বলে আমি মনে করি।
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকালে ফেনী প্রেসক্লাবে আলোচনা সভা কেক কেটে উক্ত গণমাধ্যমটির উদ্বোধন করেন অথিতিরা। ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহিমের সভাপতিত্বে ও এশিয়া পোস্টের ফেনী জেলা প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক
মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ফেনীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ উপলক্ষে সোমবার (৪ মে) বিকেলে সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।