| বঙ্গাব্দ
ad728
সকল খবর

ফেনী চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাব্বিরকে সদর উপজেলা তৃণমূল বিএনপির সংবর্ধনা

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরকে সদর উপজেলা তৃণমূল বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বিস্তারিত...

ফেনীতে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে ফেনী চেম্বারের নবনির্বাচিত জুনি. সহ-সভাপতি ও সহ. পরিচালককে সংবর্ধনা

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই) পরিচালনা পর্ষদের নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি ও সহযোগী পরিচালককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেলে ফেনী প্রেসক্লাবে মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত হয়েছেন- ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন ও সহযোগী পরিচালক মো. নুর নবী জীবন।

বিস্তারিত...

ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ২ এমপির সহযোগিতা চাইলেন ফেনী চেম্বারের নবনির্বাচিত নেতৃবৃন্দ

ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু ও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতারা। এ সময় তাঁরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং জেলার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দুই সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।

বিস্তারিত...

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন-২০২৬ সর্বোচ্চ ভোটে পরিচালক হয়ে প্রশংসায় ভাসছেন নুর উদ্দিন

ফেনী চেম্বার অব কমার্সের তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন হাজী নজির আহাম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন। তাঁর এ অর্জনকে জেলায় উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বিজয় বলে মনে করা হচ্ছে।

বিস্তারিত...

ফেনী চেম্বার নির্বাচন-২০২৬ মাঈন উদ্দিন নির্বাচিত হওয়ায় আশাবাদী ব্যবসায়ীরা

দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত নির্বাচনে বিপুল ভোটে জুনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্টার লাইন গ্রুপের পরিচালক ও ব্যবসায়ী নেতা মাঈন উদ্দিন। তিনি নির্বাচিত হওয়ায় ফেনী ব্যবসায়ীরা আশাবাদী হয়ে উঠেছেন।

বিস্তারিত...

ফেনী চেম্বারের পরিচালক পদে প্রথম গণমাধ্যমকর্মী নির্বাচিত এন এন জীবন

শিল্প, সাংস্কৃতি, সাংবাদিকতা ও সমাজসেবাসহ ডেয়ারী ব্যবসায়ী নিরলস পরিশ্রমী এন, এন জীবন এবার ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়ছেন। ফেনী চেম্বারের ইতিহাসে সংবাদকর্মী হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত হওয়ায় জেলাজুড়ে সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

ফেনী সরকারী কলেজ শিক্ষক পরিষদ’র নির্বাচন ফরিদ-কামরুল প্যানেলের নিরঙ্কুশ জয়

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ঐতিহ্যবাহী ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে ‘ফরিদ-কামরুল’ প্যানেল বিপুল ভোটে নিরঙ্কুশ জয়লাভ করেছে। প্যানেলের মনোনীত প্রার্থীরা সবকটি গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছেন সোমবার কলেজের শিক্ষক মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

ফেনী চেম্বারে হারুন-সাব্বির পরিষদের ভূমিধস বিজয় প্রথম নারী পরিচালক নির্বাচিত হলেন সাবরিনা চৌধুরী

দীর্ঘ ১৮ বছর পর অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে গণতন্ত্রের নবযাত্রার ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফসিসিআই) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে হারুন-সাব্বির পরিষদ ভূমিধস বিজয় পেয়েছেন।

বিস্তারিত...

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন হারুন-সাব্বির প্যানেলের বাজিমাত

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেল। নির্বাচনে ২৪টি পদের মধ্যে সভাপতি, সিনিয়র ও জুনিয়র সহ সভাপতির পদসহ ২২টিতে জয় পেয়েছে এ প্যানেল। অপরদিকে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে জয় পেয়েছে দুটি পদে।

বিস্তারিত...

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন হারুন-সাব্বির প্যানেলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই - নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি সাব্বির

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী একটি পক্ষ সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ তথা হারুন-সাব্বির প্যানেলের বিরুদ্ধে নানা অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত প্রার্থী আমান উদ্দিন কায়সার সাব্বির। গতকাল বিসিক শিল্পনগরী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব অভিযোগ তুলে ধরেন ।

বিস্তারিত...

পরশুরামে বিসিডিএস উপ-শাখার কমিটি গঠন আহবায়ক: মেহেদী \ সদস্য সচিব: আলো

পরশুরামে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) পরশুরাম উপজেলা উপ-শাখার ৬ মাস মেয়াদী আহবায়ক কমিটি গঠন করা হয়। বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) ফেনী জেলা শাখার মাসিক সভায় সর্বসম্মতিক্রমে পরশুরাম উপজেলা উপ-শাখার ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মেসার্স মেহেদী ফার্মেসীর স্বত্বাধিকারী মেহেদী হাসানকে আহবায়ক, মেসার্স নুহা নিহা ফার্মেসীর সাইফুল ইসলাম এবং মেসার্স আলো মেডিসিন শপের মো: আলা উদ্দিন (আলো)-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

বিস্তারিত...

চেম্বার অব কমার্স নির্বাচন পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় হারুন-সাব্বির পরিষদ’র গণসংযোগ

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছেন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেলের প্রার্থীরা।

বিস্তারিত...

জমে উঠেছে নির্বাচনী প্রচারণা, প্রচারণার গতি বাড়িয়েছে হারুন-সাব্বির পরিষদ

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রচারণার গতি বাড়িয়েছে হারুন-সাব্বির নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদ। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়।

বিস্তারিত...

ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচন সকল পদে একক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

ফেনী ডায়াবেটিক সমিতির নির্বাচনে সকল পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ী দাখিলকৃত মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে সঠিক বিবেচিত হলে সকল পদেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে আর কোন বাধা থাকবে না।

বিস্তারিত...

ফেনী চেম্বার অব কমার্স নির্বাচন ভোটারদের দ্বারে দ্বারে হারুন-সাব্বির প্যানেল

ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। গতকাল রবিবার বিকেল থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। প্রচারণার ২য় দিনে বিকেল ৪টায় শহরের বেস্ট ইন হোটেলের সামনে থেকে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের নির্বাচনী গণসংযোগ শুরু হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group