হঠাৎ বৈরী আবহাওয়ার দাপটে নোয়াখালীর রেলপথে সৃষ্টি হয়েছে অচলাবস্থা। ঝড়ের তাণ্ডবে রেললাইনের বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে নোয়াখালীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
চট্টগ্রামের মিরসরাইয়ে জনপ্রিয় হয়ে উঠেছে সূর্যমুখী চাষ। ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমানো ও কৃষকদের লাভবান করার লক্ষ্য নিয়ে সরকারি প্রণোদনা সহায়তায় এবার উপজেলার বিভিন্ন স্থানে চাষ হয়েছে সূর্যমুখী। মাঠজুড়ে ফুটে থাকা হাজারো ফুল যেমন বাড়িয়েছে প্রকৃতির সৌন্দর্য, তেমনি নতুন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া ও ভালো পরিচর্যায় ইতিমধ্যে অধিকাংশ গাছে ফুল ফুটেছে। এতে বাম্পার ফলনের আশা করছেন কৃষকেরা। তবে সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে। মাঝেমধ্যেই পোকামাকড়ের আক্রমণ ও অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে গাছ ক্ষতির আশঙ্কা থাকে। কৃষি কর্মকর্তারা তাই নিয়মিত জমি পর্যবেক্ষণ ও প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছেন।
এখন নষ্ট ফসলের দিকে অসহায় ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকা ছাড়া করার কিছুই আর নেই। কেঁদে বুক ভাসিয়েও লাভ হবে না কোনো।
ফুলগাজীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ফুলগাজী উপজেলা প্রশাসন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ জন ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মিরসরাইয়ে আগুনের দুই পরিবারের পরণের কাপড় ছাড়া সব কেড়ে নিয়েছে। রোববার মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া অর্জুনের দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনের অর্জুন দাস ও তার ভাই উত্তম দাসের বসত ঘরে সব পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গেলেও কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থদের দাবি তাদের বসত ঘরে শত্রুতা বসত কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আগুনের তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, অবৈধ হকার উচ্ছেদ এবং বাজারের যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক সহায়তা কমিটি।
ফেনীর ৫ হতদরিদ্রের হাতে সমাজসেবা মন্ত্রণালয়ের চেক তুলে দেয়া হয়েছে ।
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফেনী সদর উপজেলার ৫০ টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।