| বঙ্গাব্দ
ad728
ad728

রাজাপুর ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-04-2026 ইং
  • 207360 বার পঠিত
রাজাপুর ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ছবির ক্যাপশন: রাজাপুর ফাতেমা (রাঃ) বালিকা মাদ্রাসার পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


দাগনভূঞা প্রতিনিধি: 

দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর রুদামিয়া কমপ্লেক্স ফাতেমা (রাঃ) বালিকা দাখিল মাদরাসার ২০২৬ সালের দাখিল পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার সকালে মাদরাসা মিলনায়তনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন লিটন। মাদরাসার সভাপতি রেজাউল করিম পিন্টুর সভাপতিত্বে মাদরাসা শিক্ষক এমাম হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, পূর্বচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক নাসির উদ্দিন। 

এসময় মাওলানা শিহাব উদ্দিন, অভিভাবক মাওলানা শহিদ উল্ল্যাহ, মাওলানা আবদুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। 

দাখিল পরিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আপনান সুলতানা ও দশম শ্রেণির ছাত্রী ইশরাত জাহান পুষ্পিতা। 

অনুষ্ঠান শেষ পরিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group