দাগনভূঞা প্রতিনিধি
দাগনভূঞা উপজেলার ৪নং রামনগর ইউনিয়নে মাদকবিরোধী মতবিনিময় ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় রামনগর কে.এম.সি উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাদকবিরোধী সচেতন নাগরিকবৃন্দ ও ৪নং রামনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা কমান্ডার গিয়াস উদ্দিন। সভা পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন টিংকু।
অনুষ্ঠান আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছাত্রদল নেতা জহির উদ্দিন ও বিএনপি নেতা ওয়াদুদ ভূঞা।
সভায় প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা থানার এসআই ফারুক।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল সভাপতি সাইমুন হক রাজিব আব্দুল কাদের, নেয়ামত উল্ল্যা, রামনগর ইউনিয়ন জামায়াতের আমির আহসান উল্ল্যা, সমাজসেবক ইছমাইল কেরানি, বিএনপি নেতা আব্দুর রহিম, সাবেক যুবদল নেতা মানিক, যুবদল নেতা মিল্লাত নবী, সাংবাদিক ফথরুল ইসলাম, জিয়া উদ্দিন সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |