চট্টগ্রামের মিরসরাইয়ে সন্ত্রাসী মাছ আলাউদ্দিনের চাঁদাবাজি, হামলা, মামলা, নির্যাতন ও হয়রানি থেকে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে হাসিনা আক্তার শিল্পী নামের এক ভুক্তভোগী নারী।
ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য জাফর আহম্মদ মানিক নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েক দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
দীর্ঘ ১৪ বছরের প্রবাস জীবনের কষ্টার্জিত ২ কোটি ১৭ লাখ ৯৩ হাজার ৮৭৯ টাকা আত্মসাতের অভিযোগ তুলে আপন সেজো ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী আবুল মনছুর আহাদ।
ফেনীর ছাগলনাইয়ার ঘোপাল-মুহুরীগঞ্জ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি ও বালু লুটের সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আলমগীর সিদ্দিকী নামের বিএনপির এক নেতা। ব্যক্তিগত এ সংবাদ সম্মেলনের ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করায় শুরুতেই সাংবাদিকদের তোপের মুখে পড়েন আয়োজকরা। পরে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে অভিযুক্ত আলমগীর সিদ্দিকী সাংবাদিকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দিলে হট্টগোল শুরু হয়ে যায়। এক পর্যায়ে আলমগীর সিদ্দিকীকে সাংবাদিকদের ফ্যাসিবাদের দোসর আখ্যা দেয়ার কারণ জানতে চাওয়া হয়। এর সদুত্তর না দিতে না পারায় আয়োজক ও সাংবাদিকদের মাঝে হৈ-হুল্লোড় সৃস্টি হয়। অবস্থা বেগতিক দেখে অনুসারীদের সহায়তায় সংবাদ সম্মেলনের আয়োজনকারী আলমগীর সিদ্দিকী সটকে পড়েন।
দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেলেও ইরাক-কুয়েত প্রত্যাগত ক্ষতিগ্রস্ত বাংলাদেশিরা জাতিসংঘ থেকে প্রাপ্ত ক্ষতিপূরণের বকেয়া অর্থ এখনও পাননি বলে অভিযোগ করেছেন। এ দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে ফেনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ বিদেশ প্রত্যাগত প্রবাসী ও নন-প্রবাসী কল্যাণ দল।
দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের স্থায়ী কার্যালয় ইউনিয়নের কেন্দ্রীয় স্থানে না করে বিতর্কিত এলাকায় নির্মাণের উদ্যোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের সচেতন নাগরিকরা। তারা টেন্ডার প্রক্রিয়া স্থগিত এবং বিষয়টি পুনর্বিবেচনায় সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ফেনীর ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে অস্ত্র দিয়ে নিজ বাবাকে ফাঁসানোর অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকালে ফেনী শহরের একটি চাইনীজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবী করে ঘটনার প্রতিকার চেয়েছেন ভুক্তভোগীর স্ত্রী পশ্চিম দেবপুর মজুমদার বাড়ির সাজেদা বেগম। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ছেলে মোহাম্মদ আরিফুল হক মজুমদার ও ৩ মেয়ে ফারজানা আক্তার, মোমেনা আক্তার ও শাহানাজ ফারভিন উপস্থিত ছিলেন।
ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক বলেছেন, এক সময়ে সাংবাদিকদের অনেক সম্মান ও গুরুত্ব ছিলো। কিন্তু দিন দিন সাংবাদিকদের সম্মান কমছে। তাই সাংবাদিকদের সমৃদ্ধির জন্য চাকুরী না করে নিজেরাই মিডিয়া হাউস তৈরী করতে হবে। গণঅভ্যুত্থানের পর সাংবাদিকতা তুলনামূলক স্বাধীনতা ভোগ করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে সাহসী ভূমিকা রাখুন।
চৌদ্দগ্রামে অবৈধভাবে খাল দখলমুক্ত ও খননেনের দাবিতে নাগরিক কল্যাণ সংস্থার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে আল নুর হাসপাতালে দ্বিতীয় তলায় নাগরিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম বাদশা সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে বলেন, চৌদ্দগ্রাম বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এবং আলোচিত একটি উপজেলা। উত্তরে কুমিল্লা জেলা সদর দক্ষিণে ফেনী জেলা সদর, পুবে ভারতের ত্রিপুরা রাজ্য ও রঘুনন্দন পাহাড়, পশ্চিমে ডাকা