| বঙ্গাব্দ
ad728
ad728

আ’লীগের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 23-06-2026 ইং
  • 44745 বার পঠিত
আ’লীগের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ
ছবির ক্যাপশন: আ’লীগের গুম-খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে জামায়াতের বিক্ষোভ


স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার বাদ আসর ফেনী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিল শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ট্রাংক রোড ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম, সাহিত্য সম্পাদক মো. ইলিয়াস, শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, সদর উপজেলা সেক্রেটারি শিহাব উদ্দিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা গুম, খুন ও গণহত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। একই সঙ্গে তারা ৪ আগস্ট মহিপালে সংঘটিত গণহত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group