| বঙ্গাব্দ
ad728
ad728

শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শেখজী পাড়া যুব সংঘের মানবিক সহায়তা

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-07-2026 ইং
  • 49 বার পঠিত
শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে  শেখজী পাড়া যুব সংঘের মানবিক সহায়তা
ছবির ক্যাপশন: শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শেখজী পাড়া যুব সংঘের মানবিক সহায়তা


স্টার লাইন ডেস্ক:

চট্টগ্রামে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের সামাজিক ও মানবিক সংগঠন শেখজী পাড়া যুব সংঘ। গত শনিবার সকালে শতাধিক পরিবারের জন্য ত্রান সামগ্রীর প্যাকেট নিয়ে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা বন্যা কবলিত বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় পৌঁছেন। সেখানে সংগঠনের সভাপতি শেখ হুমায়ুন আমজাদ ও সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম আকনের নেতৃত্বে সংগঠনের সদস্যরা ত্রানের প্যাকেটগুলো বন্যা কবলিতদের ঘরে ঘরে পৌঁছে দেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বন্যা পরবর্তী খাদ্য সমগ্রী চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, রসুন, আটা, সাবান, ইত্যাদি নিয়ে শতাধিক পরিবার মাঝে বিতরণ করে।

এ সময় উপস্থিত ছিলেন, শেখজী পাড়া যুব সংঘের সহ সভাপতি শেখ তারিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রায়হান, প্রচার সম্পাদক মোছাদ্দেক আল মাছুম, সহ প্রচার সম্পাদক মো: রবিন, কোষাধ্যক্ষ মো: শাহাদাত, আইন বিষয়ক সম্পাদক আহসান সাবিকসহ সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

সংগঠনের সভাপতি শেখ হুমায়ুন আমজাদ বলেন, সংগঠনের সদস্য, এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগীতা নিয়ে বন্যার্তদের পাশে সাধ্য অনুযায়ী দাড়ানোর চেষ্টা করেছি। আমাদের ত্রানের প্যাকেটে চাল, ডাল, তৈল, আলু, পেঁয়াজ, রসুন, আটা, সাবানসহ, বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিলো। 

সংগঠনটির সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম আকন বলেন, “মানবিক সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। এ কার্যক্রমের মাধ্যমে বন্যাকবলিত শতাধিক পরিবারকে আমরা ত্রানের আওতায় আনতে পেরেছি। আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব। শেখজী পাড়া যুব সংঘ ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group