| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা ‘স্থানীয় সরকার নির্বাচনে হাইব্রিড নেতাদের স্থান হবে না’—তৃণমূলে ক্ষোভ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 01-09-2026 ইং
  • 25 বার পঠিত
ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা  ‘স্থানীয় সরকার নির্বাচনে হাইব্রিড নেতাদের স্থান হবে না’—তৃণমূলে ক্ষোভ
ছবির ক্যাপশন: ফেনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা ‘স্থানীয় সরকার নির্বাচনে হাইব্রিড নেতাদের স্থান হবে না’—তৃণমূলে ক্ষোভ


স্টাফ রিপোর্টার:

ফেনীতে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কোনো ‘হাইব্রিড’ নেতাকে জনপ্রতিনিধি করার জন্য তদবির করে লাভ হবে না।

মঙ্গলবার সকাল ১১টায় ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মিড টাউন কনভেনশন হলে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় তারা এসব মন্তব্য করেছেন।

সভায় বক্তারা বলেন, বিগত সরকারের আমলে যারা হামলা-মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, দলীয় মনোনয়নের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত। তৃণমূলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই করা হলে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে।

তারা বলেন, ‘দল যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব। তবে মনোনয়ন দেওয়ার আগে প্রার্থীর অতীত রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও দলের প্রতি আনুগত্য নিবিড়ভাবে যাচাই-বাছাই করতে হবে। বিশেষ করে সব দিকে তাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। তাহেেল দলের ভাবমূর্তি ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে।

কোনো হাইব্রিড নেতাকে মূল্যায়ন করা হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে এবং দলের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তৃণমূলের নেতাকর্মীদের এই বার্তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত নিষ্পত্তিরও দাবি জানান তারা।

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।

বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির এবং পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল।

সভায় আরো বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা কৃষক দলের সভাপতি জসিম উদ্দিন, মহিলা দলের সভাপতি জুলেখা আক্তার ডেইজি ও জেলা তাঁতী দলের সভাপতি সরোয়ার জাহান শ্রাবন।

এছাড়া উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সওকত আলী জুয়েল, মজুমদার রশীদসহ জেলা ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group