| বঙ্গাব্দ
ad728
ad728

সোনাগাজী হাসপাতালে যন্ত্রপাতি প্রদান করলো প্রবাসী

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 12-04-2026 ইং
  • 685 বার পঠিত
সোনাগাজী হাসপাতালে যন্ত্রপাতি প্রদান করলো প্রবাসী
ছবির ক্যাপশন: সোনাগাজী হাসপাতালে যন্ত্রপাতি প্রদান করলো প্রবাসী


সোনাগাজী প্রতিনিধি : 

সৌদীআরব প্রবাসী মাহবুবুল হকের অর্থায়নে সোনাগাজী উপজেলা হাসপাতালে জীবন রক্ষাকারী অক্সিজেন কনসেন্ট্রেটর ও বাইপাপ মেশিন সহ যন্ত্রপাতি প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে হাসপাতালের প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তৌহিদুল ইসলাম। এসময় সোনাগাজী পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সোনাগাজী সরকারি কলেজের সাবেক জিএস ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মহসিন পাটোয়ারী, হাসপাতালের উচ্চমান সহকারি জামাল উদ্দিন,  ইপিআই বিভাগের ইনচার্জ জামশেদ উদ্দিন উপস্থিত ছিলেন। সার্বিক সমন্বয় করেন স্বাস্থ্য পরিদর্শন মোঃ নুর নবী। 

সৌদীআরব প্রবাসী মাহবুবুল হক বলেন, সোনাগাজী হাসপাতালে  জরুরী চিকিৎসা সরাঞ্জমের সংকটের কথা শুনে আমি জনস্বার্থে নিজ দায়িত্বে এসব যন্ত্রপাতি প্রদান করেছি।  

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তৌহিদুল ইসলাম বলেন, জনস্বার্থে এগিয়ে আসায় প্রবাসী মাহবুবুল হক কে ধন্যবাদ, এসব যন্ত্রপাতি হাসপাতালের চিকিৎসা কার্য্যক্রমে আরো গতি বাড়াবে।

উল্লেখ্য সৌদীআরব প্রবাসী মাহবুবুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের হাজী জিন্নাত আলী পাটোয়ারী বাড়ীর কৃতি সন্তান, এলাকায় সামাজিক ও মানবিক কাজে তাঁর ব্যাপক অবদান রয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group