| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে জাতীয় পুষ্টি সপ্তাহে ৫ শতাধিক শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 25-04-2026 ইং
  • 198955 বার পঠিত
ফেনীতে জাতীয় পুষ্টি সপ্তাহে   ৫ শতাধিক শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ
ছবির ক্যাপশন: ফেনীতে জাতীয় পুষ্টি সপ্তাহে ৫ শতাধিক শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ


নিজস্ব প্রতিনিধি: 

ফেনী স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কার্যক্রমের অংশ হিসেবে ৩টি এতিম খানার ৫ শতাধিক শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

শুক্রবার (২৪ এপ্রিল) ফেনী সদর উপজেলার আলোকদিয়ায় অবস্থিত জামেয়া এমদাদুল উলুম মাদ্রাসা, ফাজিলপুর সিদ্দিকিয়া আকবর মাদ্রাসা এবং ফাজিলপুর নূরানী মাদ্রাসা ও এতিমখানার শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী।

বিশেষ অতিথি ছিলেন, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম সোহরাব আল হোসাইন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন।

এসময় ৩টি এতিম খানার ৫ শতাধিক শিশুদের মাঝে পুষ্টিকর খাবার ভাত, মাছ, ডাল, সবজি, সালাদ, কলা ও পেয়ারাসহ সুষম খাবার এর উপাদান সমৃদ্ধ পুষ্টিকর খাবার বিতরণ এবং পুষ্টি বার্তা সরবরাহ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group