| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 06-05-2026 ইং
  • 183609 বার পঠিত
চৌদ্দগ্রামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে বোরো ধান সংগ্রহের উদ্বোধন


চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ধান সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি মোঃ নুরুল আমিন। 

গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা খাদ্য গুদামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাছিনা মমতাজের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা খাদ্য গুদামের সহকারি উপ খাদ্য পরিদর্শক মোঃ নাঈম হোসেন, চিওড়া ইউনিয়নের কৃষক ওমর ফারুক, পৌরসভার কৃষক মোঃ হানিফ, বাতিসা ইউনিয়নের কৃষক আবুল হাসেমসহ কৃষকরা উপস্থিত ছিলেন। চলতি বছর সরাসরি কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ১ হাজার ২২৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group