| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে চ্যানেল ‘আই’-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 13-06-2026 ইং
  • 76485 বার পঠিত
ফেনীতে চ্যানেল ‘আই’-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
ছবির ক্যাপশন: ফেনীতে চ্যানেল ‘আই’-এর বৃক্ষরোপণ কর্মসূচি পালিত


স্টার লাইন ডেস্ক

সবুজে সাজাই বাংলাদেশ এ শ্লোগানকে সামনে নিয়ে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ পালিত হয়েছে। শনিবার ফেনীর ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ে শতাধিক গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

চ্যানেল আই ফেনী প্রতিনিধি মোহাম্মদ শফি উল্লাহ রিপনের তত্বাবধানে ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন চৌধুরীর সহযোগিতায় বিদ্যালয় মাঠের চারপাশে শতাধিক গাছ রোপন করেন বিদ্যালয়ের নবম-দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীরা। এ সময় উপস্থিত ছিলেন, স্টারলাইন গ্রুপের পরিচালক মো: মাইন উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য এনামুল হক বাদল ভুঞা, বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল কালাম।

বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ এ অংশগ্রহনকারী শতাধিক ছাত্র-ছাত্রী বিদ্যালয়ের পাশাপাশি তাদের বাড়ীতে দুঠি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত সবাই চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group