| বঙ্গাব্দ
ad728
ad728

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ফেনীতে চায়ের গ্রাম স্বেচ্ছাসেবক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 14-06-2026 ইং
  • 73658 বার পঠিত
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে  ফেনীতে চায়ের গ্রাম স্বেচ্ছাসেবক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ফেনীতে চায়ের গ্রাম স্বেচ্ছাসেবক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


শহর প্রতিনিধি 

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ফেনীতে চায়ের গ্রাম স্বেচ্ছাসেবক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় ফেনী শহরের সাহেব বাজার সংলগ্ন ফেনী স্পোর্ট এরিনা টার্ফে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল। চায়ের গ্রামের স্বত্বাধিকারী রুবেল তারেকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, দৈনিক বনিকবার্তা ও ঢাকা মেইল প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, এখন টিভি প্রতিনিধি সোলেমান হাজারী ডালিম,  স্বেচ্ছাসেবক নেতা ওসমান গণী রাসেল ও খুরশিদ আলম সূর্য। এছাড়াও অনুষ্ঠানে আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ, ফেনী পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মজিবুর রহমান, ফেনীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেয়। 

চায়ের গ্রাম রেস্টুরেন্টের সত্বাধিকারী রুবেল তারেক জানান, মানবিক ফেনী ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টের জেলার ৩৮টি রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মধ্য থেকে ৮টি দল অংশ নেয়। রক্তদাতাদের জন্য নির্ধারিত এ বিশেষ দিবসে, দেশের সকল রক্তদাতাদের প্রতি সম্মান জানাতেই এমন আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group