| বঙ্গাব্দ
ad728
সকল খবর

শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে শেখজী পাড়া যুব সংঘের মানবিক সহায়তা

সামাজিক ও মানবিক সংগঠন ফেনীর পুরাতন মুহুরীগঞ্জ’র শেখজী পাড়া যুব সংঘের উদ্যোগে চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ১ শতাধিকের অধিক পরিবারের জন্য বন্যা পরবর্তী মানবিক সহায়তা প্রদান করেছে।

বিস্তারিত...

ফেনী স্টান্ট ওয়ারিয়র্সের বন্যার্ত পরিবারের মাঝে সহায়তা

সামাজিক ও মানবিক সংগঠন ফেনী স্টান্ট ওয়ারিয়র্স চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে ৪ শতাধিক পরিবারের জন্য মানবিক সহায়তা নিয়ে রওনা হয়েছে। গতকাল রাতে ফেনী থেকে সংগঠনটির একটি স্বেচ্ছাসেবক দল চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত এলাকা বাঁশখালী, সাতকানিয়াসহ কয়েকটি উপজেলায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

বিস্তারিত...

জুলাইয়ের আগুনে জেগে উঠেছিল ফেনী

ইতিহাসের প্রতিটি বাঁকে কিছু জনপদ নিজেদেরকে সাহস, ত্যাগ আর প্রতিরোধের মধ্য দিয়ে আলাদা করে চেনায়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী তেমনই একটি জনপদ। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম ও সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলন, প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে ফেনীর মানুষ রাজপথে নিজেদের উপস্থিতি জানান দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেন এই জনপদের মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য। ২০২৪ সালের জুলাইয়ে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে শুরু করে, তখন ফেনীতেও ধীরে ধীরে জমতে থাকে আন্দোলন, যা এ জনপদের ক্ষোভ, সাহস আর প্রতিরোধের নতুন ইতিহাস তৈরি করেছে।

বিস্তারিত...

হাতিয়ায় ১৯ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

ইঞ্জিন বিকল হয়ে গভীর বঙ্গোপসাগরে ভাসতে থাকা নোয়াখালী হাতিয়ার ১৯ জেলেকে মাছ ধরার ট্রলারসহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বুধবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

বিস্তারিত...

জলাবদ্ধতায় যাতায়াত বিচ্ছিন্ন হাসপাতালে যেতে না পেরে সন্তানসহ প্রসূতির মৃত্যু

নোয়াখালীর হাতিয়ায় জলাবদ্ধতা ও ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার কারণে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি এক প্রসূতি মাকে। চিকিৎসার অভাবে ঘরেই সন্তানসহ মারা গেছেন নাজমা আক্তার (৩০) নামে এক প্রসূতি।

বিস্তারিত...

গ্রেটার নোয়াখালী ফাউন্ডেশন ইউকে’র সদস্যদের মিলনমেলা

গ্রেটার নোয়াখালী ফাউন্ডেশন ইউকে’র প্রতি বছরের মতো সদস্য এবং পরিবারের সদস্যদের নিয়ে মিলনমেলার আয়োজন করে ওষভড়ৎফ এর ঠধষবহঃরহবং চধৎশ এ। গত রোববার দিনব্যাপী এ আয়োজনে পরিবার-পরিজন এবং অতিথিদের নিয়ে দিনটি উৎসবমুখর হয়ে উঠে।

বিস্তারিত...

শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে ফেনীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র, শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ, বন্যাকবলিত পরীক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষাব্যবস্থার যুগোপযোগী সংস্কারের দাবিতে ফেনীতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বিস্তারিত...

পানি নিষ্কাষনে ধীরগতি সোনাগাজীর ডাঙ্গী খাল এখন ময়লা আবর্জনার ভাগাড়!

সোনাগাজী পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের পানি নিষ্কাসনের একমাত্র মাধ্যম হলো প্রবাহমান ডাঙ্গী খাল। পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের অসচেতনতার কারনে গুরুত্বপূর্ণ এই খালটি এখন ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে।

বিস্তারিত...

দুর্ভোগের মধ্যে পরীক্ষা হাজারো শিক্ষার্থীর ক্ষোভ ও রাষ্ট্রের দায়

বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে যখন অসংখ্য শিক্ষার্থী নিজেদের নিরাপত্তা, পরিবারের অনিশ্চয়তা এবং ভেঙে পড়া স্বাভাবিক জীবনযাত্রার সঙ্গে লড়াই করছে, তখন শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এইচএসসি পরীক্ষার হলে তাদের বসতে বাধ্য করা নিছক একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রযন্ত্র পরিচালনার একটি ম্যাসেজ। যেন ক্যালেন্ডারের একটি তারিখ মানুষের কষ্টের চেয়েও বেশি মূল্যবান।

বিস্তারিত...

ফেনীতে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন

বৃক্ষরোপণ সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে এবার ফেনীতে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সাকাল সাড়ে ১১টায় শহরের মিজান ময়দান থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জহির রায়হান হল মাঠে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বৃক্ষরোপণ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মনিরা হক।

বিস্তারিত...

ফেনীতে জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস পালনে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

ফেনীতে জুলাই শহীদ পরিবার ও গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিস্তারিত...

মনুরহাট বাজারে মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে ওসির মতবিনিময় সভা

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মনুরহাট বাজারের ব্যবসায়ীদের সঙ্গে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু তাহেরের গত রোববার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সন্ধ্যায় সভায় বাজারে মাদক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিস্তারিত...

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, বাঁধ উপচে লোকালয়ে ঢ়ুকছে পানি

ভারত থেকে আসা উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। ফুলগাজী আমজাদহাট এলাকার মণিপুরে লোকালয়ে প্রবেশ করছে মহুরি নদীর পানি।

বিস্তারিত...

চৌদ্দগ্রামে বিদেশ ফেরতদের পুনঃএকত্রীকরণ কর্মশালা

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বিদেশ-ফেরতদের পুনঃএকত্রীকরণ’ শীর্ষক উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ব্র্যাক মাইগ্রেশন গ্রোগ্রাম রিইন্টিগ্রেশন অব মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন বাংলাদেশের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা শাহাদাত হোসেন।

বিস্তারিত...

নিম্ন মানের সামগ্রী দিয়ে হচ্ছে রাস্তার কাজ!

দাগনভূঞা পৌরসভার গুরুত্বপূর্ণ ৯ ওয়ার্ডের বাংলাবাজার সড়কের সংস্কার কাজ চলছে। দীর্ঘদিনের অবহেলিত রাস্তাটা সংস্কারে এলাকাবাসীর উচ্ছাস আগ্রহ ছিল অনেক। কিন্তু কাজ শুরুর পর থেকেই নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। কাজের শুরুতেই বালুর পরিবর্তে মাটি ও ইটের কনা ছাড়াই রাস্তার পুরুত্বের কাজ করেছেন ঠিকাদার।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group