| বঙ্গাব্দ
ad728
ad728

মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ছাগলনাইয়ায় যুবক আটক

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 19-06-2026 ইং
  • 58746 বার পঠিত
মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ছাগলনাইয়ায় যুবক আটক
ছবির ক্যাপশন: মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ছাগলনাইয়ায় যুবক আটক


ছাগলনাইয়া প্রতিনিধি 

মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মীয় আচারের প্রতি কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগে ছাগলনাইয়ায় সৃজন দাশ প্রান্ত (২০) নামে এক যুবককে আটক করেছে ছাগলনাইয়া থানা পুলিশ। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে এলাকাবাসীর সহযোগীতায় পশ্চিম ছাগলনাইয়া গ্রামের অনিল ডাক্তার বাড়ীর নিজ ঘর থেকে সৃজন দাশ প্রান্তকে আটক করে পুলিশ। আটককৃত সৃজন দাশ ওই বাড়ীর প্রীতি লাল দাশের ছেলে। ছাগলনাইয়া থানার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ংৎরলড়হ ফধং নামে খোলা একটি আইডি থেকে মহানবী (সা.) ও মুসলমানদের ধর্মীয় রীতি-নীতি নিয়ে তির্যক, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক মন্তব্য করা হয়। মন্তব্যটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া বলেন, ফেসবুকে ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের সহযোগীয় সৃজন দাশকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, গতকাল শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group