| বঙ্গাব্দ
ad728
ad728

চৌদ্দগ্রামে বিরল প্রজাতীর লজ্জাবতি বানর উদ্ধার

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 03-06-2026 ইং
  • 99618 বার পঠিত
চৌদ্দগ্রামে বিরল প্রজাতীর লজ্জাবতি বানর উদ্ধার
ছবির ক্যাপশন: চৌদ্দগ্রামে বিরল প্রজাতীর লজ্জাবতি বানর উদ্ধার


চৌদ্দগ্রাম প্রতিনিধি 

কুমিল্লার চৌদ্দগ্রামে বিপন্ন প্রাণী বিরণ প্রজাতির বণ্যপ্রাণী লজ্জাবতি বানর উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার রাতে ভারত সীমান্তবর্তী উপজেলার পৌর সদরের ৭নং ওয়ার্ডের বৈদ্দ্যরখিল এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করে স্থানীয়রা। 

পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম উপজেলা কুইক রেসপন্স টিমের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে তথ্য দেয়। নির্বাহী অফিসারের নির্দেশে গতকাল বুধবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাণীসম্পদ অফিস লজ্জাবতি বানরটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হস্তান্তর করেন। 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর জানান, আমরা ধারনা করছি প্রাণীটি লজ্জাবতী বানর। প্রাণিটি কিছুটা অসুস্থ্য ছিল। গতকাল বুধবার সকালে আমরা এটিকে হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ প্রদান করি। বর্তমানে এটি সুস্থ্য রয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাৎ হোসেন জানান, প্রাণিটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group