স্টাফ রিপোর্টার:
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের এলাকায় পুনরায় সক্রিয় হওয়ার অভিযোগে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম রেললাইন সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, ছনুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলমগীর, সাধারণ সম্পাদক নুরুল আলম ও জেলা যুবদলের সদস্য আহসান উদ্দিন সুমন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন সিমুল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন সোহাগ, জেলা ছাত্রদলের সদস্য শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তারা বলেন, এসব কার্যক্রম প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। ভবিষ্যতেও যে কোনো ধরনের সাংগঠনিক তৎপরতা মোকাবিলায় তারা মাঠে থাকার ঘোষণা দেন।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |