| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে ট্রেনের ইঞ্জিনে আগুন!

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 20-06-2026 ইং
  • 53790 বার পঠিত
ফেনীতে ট্রেনের ইঞ্জিনে আগুন!
ছবির ক্যাপশন: ফেনীতে ট্রেনের ইঞ্জিনে আগুন!


নিজস্ব প্রতিনিধি

ফেনী রেলওয়ে স্টেশনে ইঞ্জিনে আগুন লাগার কারণে সাড়ে ৩ ঘণ্টা আটকে থাকার পর চট্টগ্রামগামী মেঘনা এঙ্প্রেস গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। গতকাল শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় ট্রেনটির অন্তত ৮০০ যাত্রীকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

রেলওয়ে সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা মেঘনা এঙ্প্রেস সকাল ৮টা ২২ মিনিটের দিকে ফেনী জংশনে প্রবেশের সময় ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে পরীক্ষা করে ইঞ্জিনের মোটরে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি স্টেশনের ডাউন লাইনে থামিয়ে রাখা হয়।

দীর্ঘ সময় ট্রেনটি আটকে থাকায় শিশু, নারী ও বয়স্ক যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেক যাত্রী প্ল্যাটফর্মে অপেক্ষা করেন, আবার কেউ কেউ জরুরি প্রয়োজনে সড়কপথে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করেন।

যাত্রী শাহ আলম বলেন, ইঞ্জিনে আগুন লাগার কারণে ট্রেনটি আটকা পড়ে। কখন যাত্রা শুরু করবে তা নিশ্চিত না হওয়ায় তিনি সড়কপথে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেন। আরেক যাত্রী মরিয়ম আক্তার বলেন, শিশু ও বয়স্ক সদস্যদের নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। অন্য কোনো উপায় না থাকায় তাঁরা ট্রেন চালুর অপেক্ষায় ছিলেন।

ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, বিকল ইঞ্জিনের পরিবর্তে চট্টগ্রাম থেকে একটি রিলিফ ইঞ্জিন আনা হয়। পরে সেটি সংযুক্ত করে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। তবে একটি লাইনে ট্রেনটি আটকে থাকলেও বাকি দুটি লাইন সচল থাকায় অন্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group