সোনাগাজী প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের সামনে বিশৃঙ্খলা ও মারামারির ঘটনায় সোনাগাজী উপজেলা কমিটির যুগ্ম সদস্য সচিব আকবর হোসেনকে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই ঘটনায় জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবকেও কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি।
গত ১০ই জুলাই ফেনীর সোনাগাজীতে এনসিপির ‘জুলাই পদযাত্রা' কর্মসূচিতে যোগ দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান চলাকালীন স্থানীয় নেতারা মঞ্চেই মারামারিতে জড়িয়ে পড়েন, যা দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। স্থানীয় একাধিক নেতার অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, প্রকাশ্য এই বিশৃঙ্খলার মূল হোতা ছিলেন আকবর হোসেন।
এই ঘটনার প্রেক্ষিতে গত ১৯ জুলাই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে আকবর হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই চিঠিতে, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী কেন তার বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না-তা নোটিশ প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নিকট লিখিতভাবে ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব জানান, যেহেতু তিনি ওই কর্মসূচির মূল আয়োজক ছিলেন এবং সেখানে একটি বিশৃঙ্খল ঘটনা ঘটেছে, সেহেতু তিনি হয়তো শৃঙ্খলা সঠিকভাবে বজায় রাখতে পারেননি বলেই কেন্দ্র থেকে তাকে এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অস্বীকার করে আকবর হোসেন বলেন,”আমি কিছুই জানিনা। আমাকে ফাঁসানো হয়েছে। যারা বিশৃঙ্খলা করেছে তারা ধরাছোঁয়ার বাইরে। আমি ওই বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত নই।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |