| বঙ্গাব্দ
ad728
ad728

ফেনীতে সাংবাদিক দুলালের স্মরণে দোয়া অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Reporter
  • আপডেট টাইম : 21-07-2026 ইং
  • 11 বার পঠিত
ফেনীতে সাংবাদিক দুলালের স্মরণে দোয়া অনুষ্ঠিত
ছবির ক্যাপশন: ফেনীতে সাংবাদিক দুলালের স্মরণে দোয়া অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি:

প্রয়াত সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের স্মরণে ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্ট মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করা হয়।

ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি একাত্তর টেলিভিশন প্রতিনিধি জহিরুল হক মিলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দেশ টিভি প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, উদয় পত্রিকার সম্পাদক সাঈদ খান, সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, এনটিভির ফেনী প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, মরহুমের একমাত্র পুত্র রুথান মাহমুদ এবং মরহুমের বন্ধু আখতার হোসেন চৌধুরী প্রমুখ।

বক্তারা মরহুম সাংবাদিক ওসমান হারুন মাহমুদ দুলালের পেশাগত জীবন ও স্মৃতির নানা দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা ফেনীর সাংবাদিকতায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠান শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ফয়েজ উল্লাহ আল কাদেরী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ ডেইলি ষ্টার লাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ICT- Starline Group