নিজস্ব প্রতিনিধি:
ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হলো ৭ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক।
জেলা সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, জেলা নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন নার্সারি ও করাতকলের মালিকগণ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে- জেলা প্রশাসক পরিবেশ রক্ষা ও সবুজায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে সবুজায়নে রূপান্তরিত করতে হবে।
আলোচনা সভা শেষে মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিক ও করাতকল মালিকদের বিভিন্ন ক্যাটাগরিতে এবং বৃক্ষ মেলা উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ১৪ জুলাই ফেনী জেলা পরিষদ হল মাঠে এই ৭ দিনব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
| ফজর | ৫.০০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪.৩০ মিনিট বিকাল |
| মাগরিব | ৬.০০ মিনিট সন্ধ্যা |
| এশা | ৭.৫০ মিনিট রাত |
| জুম্মা | ১.৩০ মিনিট দুপুর |